এক্সপ্লোর

চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ, অনুমান আইএমএফ-এর

পড়শি দেশের কাছে ভারতের এই পিছিয়ে পড়ার আশঙ্কার জন্য, মোদি সরকারের ভ্রান্ত নীতিকেই দায়ী করেছেন রাহুল গাঁধী

নয়াদিল্লি: ভারতীয় অর্থনীতিতে আরও অশনি সঙ্কেত। আরও অস্বস্তি বাড়ল মোদি সরকারের।

লকডাউনের জেরে এমনিতেই কোটি কোটি ভারতীয় চাকরি হারিয়েছেন। এবার ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ-র পূর্বাভাস, আগামী দিনে ভারতে মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়েও কম হতে পারে।

আইএমএফ-এর অনুমান, ২০২০ সালে ভারতে মাথা পিছু জিডিপি দাঁড়াবে ১ হাজার ৮৭৭ ডলার। অর্থাৎ, ১ লক্ষ ৩৭ হাজার টাকার কিছু বেশি। অন্যদিকে বাংলাদেশের মাথা পিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে হবে ১ হাজার ৮৮৮ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকার কিছু বেশি।

আর পড়শি দেশের কাছে ভারতের এই পিছিয়ে পড়ার আশঙ্কার জন্য, মোদি সরকারের ভ্রান্ত নীতিকেই দায়ী করেছেন রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে বলেছেন, ৬ বছরে বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির সাফল্য হল, বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে চলেছে।

মঙ্গলবারই আইএমএফ তার পূর্বাভাসে বলেছে, চলতি বছরে ভারতের জিডিপি ১০.৩ শতাংশ সংকুচিত হবে! তবে, আগামী বছর ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি। আর্থিক বৃদ্ধির হার ৮.৮ শতাংশ হতে পারে।

কিন্তু, চলতি বছরে মাথা পিছু জিডিপি ভারতের চেয়ে বেশি হবে প্রতিবেশী বাংলাদেশের। এই পূর্বাভাস সামনে আসতেই কড়া সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে ট্যুইট করে বলেছেন, ভারতীয় অর্থনীতি ভেঙে পড়েছে। এমনকি বাংলাদেশও মাথা পিছু জিডিপিতে আমাদের ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফে এই তথ্য প্রকাশ্যে এসেছে। ভালো করে শুনুন, এটা ওদের পুনরুত্থান নয়, বরং আমাদের বিশাল পতন। এটাই নরেন্দ্র মোদিজির ৫ ট্রিলিয়নের স্বপ্ন! ব্রিকসের দেশগুলির মধ্যে চলতি বছরে ভারতীয় অর্থনীতিই সবচেয়ে বেশি সঙ্কুচিত হতে পারে বলে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের পূর্বাভাস। তাদের মতে, উদ্বেগ বাড়িয়ে ভারতীয় অর্থনীতি ১০.৩ শতাংশ হারে সঙ্কুচিত হতে পারে। ব্রাজিলের অর্থনীতি ৫.৮ শতাংশ হারে, রাশিয়ার অর্থনীতি ৪.১ শতাংশ হারে এবং দক্ষিণ আফ্রিকার অর্থনীতি ৮ শতাংশ হারে সঙ্কুচিত হতে পারে।

একমাত্র ব্যতিক্রম হল চিন। তাদের অর্থনীতি ১.৯ শতাংশ হারে বাড়তে পারে বলে আইএমএফ-এর রিপোর্টে বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget