এক্সপ্লোর

না জানিয়েই গোঁফে কোপ! ঝামেলা, পুলিশে অভিযোগ দায়েরের পর খদ্দেরকে বয়কট ক্ষৌরকার সংগঠনের

গোঁফ নিয়ে গোলমাল! খদ্দেরের দাবি, তাঁকে জিজ্ঞাসা না করেই গোঁফ ফেলে দিয়েছেন ক্ষৌরকার। আর তার এই অভিযোগ ঘিরেই তুলকালাম মহারাষ্ট্রের নাগপুরের কানহান এলাকায়। ঝগড়াঝাঁটি, পুলিশে অভিযোগ-কিছুই বাদ গেল না।

নাগপুর: গোঁফ নিয়ে গোলমাল! খদ্দেরের দাবি, তাঁকে জিজ্ঞাসা না করেই গোঁফ ফেলে দিয়েছেন ক্ষৌরকার। আর তার এই অভিযোগ ঘিরেই তুলকালাম মহারাষ্ট্রের নাগপুরের কানহান এলাকায়। ঝগড়াঝাঁটি, পুলিশে অভিযোগ-কিছুই বাদ গেল না। শেষপর্যন্ত এলাকার ক্ষৌরকারদের সংগঠন কিরণ ঠাকুর নামে স্থানীয় ওই ক্রেতাকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন ঠিক করেছে, তাঁরা কেউই ৩৫ বছরের কিরণকে কোনওরকম পরিষেবা দেবেন না। নাগপুর পুলিশকে কিরণ বলেছেন, কানহান এলাকায় একটি সেলুনে তিনি চুল-দাড়ি কাটতে গিয়েছিলেন। আর ক্ষৌরকার সুনীল লক্সানে তাঁকে কিছু জিজ্ঞাসা না করেই তাঁর গোঁফ ছেঁটে দিয়েছেন। বাড়িতে ফিরেই গোঁফ দেখতে না পেয়ে ক্ষুব্ধ কিরণ লক্সানেকে ফোন করেন। পুলিশকে কিরণের অভিযোগ, ওই ক্ষৌরকার তাঁকে হুমকি দেন। পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৫০৭ (হুমকি) ধারায় ওই ক্ষৌরকারের বিরুদ্ধে মামলা দায়েক করেছেন তিনি। এই অভিযোগ অবশ্য ধর্তব্যযোগ্য অপরাধ নয়। আর এর জেরেই নভিক একতা মঞ্চ কিরণকে কোনওরকম পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সভাপতি শারদ ওয়াটকার বলেছেন, লক্সানের বিরুদ্ধে কিরণ যে অভিযোগ এনেছেন, তা সর্বৈব মিথ্যে। খদ্দেরকে জিগ্যেস করেই লক্সানে গোঁফ কেটেছিলেন। কিরণ বাড়িতে চলে যান এবং সন্ধেবেলা দোকানে এসে ঝামেলা শুরু করেন বলে ওয়াটকর দাবি করেছেন। ওই খদ্দেরের বিরুদ্ধে তাঁরাও পাল্টা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াটকার বলেছেন, তালুক পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তাঁরা কিরণকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভও প্রদর্শন করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget