এক্সপ্লোর

পরিযায়ী শ্রমিকদের কাজে লাগতে পারে, ভোপালে ফুটপাতে জুতো, জামাকাপড় রেখে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

মুম্বইয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় লোকজন পরিযায়ী শ্রমিকদের খাবার জোগান দিচ্ছেন।

ভোপাল: মহারাষ্ট্র থেকে যে পরিযায়ী শ্রমিকরা হেঁটে বা সাইকেল নিয়ে উত্তরপ্রদেশ ও বিহারে নিজেদের বাড়িতে ফিরছেন, তাঁরা মধ্যপ্রদেশের ভোপাল হয়ে যাচ্ছেন। এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন ভোপালের বাসিন্দারা। তাঁরা পরিযায়ী শ্রমিকদের খাবার, জল দিচ্ছেন। অনেকে ফুটপাতে জুতো, জামাকাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রেখে দিচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের যে জিনিসগুলি প্রয়োজন, সেসবই তাঁদের দেওয়া হচ্ছে। ভোপালে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবী দলও গঠন করা হয়েছে। এই দলের সদস্যরা পরিযায়ী শ্রমিকদের খাবার ও জল দিচ্ছেন। আব্দুল রেহমান নামে এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, ‘জামাত-ই-ইসলামি এই ব্যবস্থা করেছে। আমরা রোজ সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত রাস্তায় থাকছি। যাদের প্রয়োজন, তাদের খাবার দিচ্ছি আমরা। ১৫-২০ জন ঘুরিয়ে-ফিরিয়ে রাস্তায় থাকছি। আমরা ১৫ থেকে ২০ হাজার মানুষকে খাবার দিচ্ছি। রোজ এই অঞ্চল দিয়ে বহু মানুষ যাচ্ছেন। আমরা তাঁদের সাহায্য করার চেষ্টা করছি।’ পাশাপাশি মুম্বইয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় লোকজন পরিযায়ী শ্রমিকদের খাবার জোগান দিচ্ছেন। স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, মধ্যপ্রদেশের পরিযায়ী শ্রমিকরা হাইওয়ে ধরে হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তাঁদের এই অবস্থা দেখেই খাবার ও জল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়ি ফেরার চেষ্টার বদলে আশ্রয় শিবিরে থাকার অনুরোধও জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। অন্ধ্রপ্রদেশে অ্যাসোসিয়েশন ফর আরবান অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের ১,০০০ প্যাকেট খাবার ও জল দেওয়া হচ্ছে। বহু পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশ হয়েও হেঁটে বাড়ি ফিরছেন। সেই কারণেই তাঁদের সাহায্য করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget