এক্সপ্লোর

একশো দিনে যা করেছি, ১৩০ কোটি মানুষের জন্যই, বললেন প্রধানমন্ত্রী

মোদির জনসভা থেকেই হরিয়ানার নির্বাচনে বিজেপি একাই ৭৫ আসন পাবে বলে আশাপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথগ্রহণের পরে প্রথম ১০০ দিনকে দেশের ‘উন্নয়ন’, ‘বিশ্বাস’ আর ‘বড় পরিবর্তন’-এর সময়কাল হিসাবে চিহ্নিত করলেন নরেন্দ্র মোদি। হরিয়ানার রোহতকে একটি নির্বাচনী প্রচারসভায় রবিবার বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, ‘গত ১০০ দিনে যত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পিছনে ১৩০ কোটি ভারতীয়র অনুপ্রেরণা রয়েছে।’ ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে নতুন সরকারের প্রথম ১০০ দিনের শেষে প্রতিটি মন্ত্রক তাদের প্রাপ্তির কথা জানাবে বলে মনে করা হচ্ছে। গতবারও এরকম করা হয়েছিল। রবিবার মোদি জানান সংসদের প্রথম অধিবেশনে কী কী কাজ হয়েছে। তিনি বলেন, গত ৬০ বছরে কোনও সরকার সংসদের কোনও অধিবেশনে এতগুলি বিল পাস করতে পারেনি বা এত পরিমাণে কাজ করতে পারেনি। এর মধ্যে প্রধান বিলগুলি হল তিন তালাক বিল, তথ্যপ্রযুক্তির সংশোধন এবং যানবাহন আইনের সংশোধন। অগাস্টে জম্মু‌ ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা রদ করে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সংক্রান্ত বিলও সংসদে পেশ করা হলে তা পাস হয়ে যায়। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন বলেন, ‘মোদি ২.০ তাঁর প্রথম ১০০ দিনে দ্রুততার সঙ্গে ঐতিহাসিক ও দৃষ্টান্তস্থাপনকারী সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সালের মধ্যে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হয়ে ওঠার লক্ষ্য সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে। দরিদ্র ও কৃষকদের ক্ষমতাবান করে তোলাই মূল পরিকল্পনা।’ সোম ও মঙ্গলবার ১৭ জন কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের মন্ত্রকের রিপোর্ট কার্ড পেশ করবেন ব‌লে মনে করা হচ্ছে। মোদির জনসভা থেকেই হরিয়ানার নির্বাচনে বিজেপি একাই ৭৫ আসন পাবে বলে আশাপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ৯০ আসনবিশিষ্ট হরিয়ানা বিধানসভা বর্তমানে বিজেপির দখলে। ৪৮জন বিধায়ক বিজেপির। সেই সংখ্যা অনেকটাই বাড়বে বলে দাবি খট্টরের।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget