এক্সপ্লোর

সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসায় বায়োকনের বিশেষ যন্ত্র ব্যবহারের ছাড়পত্র

২০১৩ সালে ভারতে সঙ্কটজনক রোগীদের চিকিৎসার জন্য সাইটোসর্ব ব্যবহার শুরু করে বায়োকন।

নয়াদিল্লি: করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় একটি বিশেষ যন্ত্র ব্যবহারের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) ছাড়পত্র পেল বায়োকন বায়োলজিকস সংস্থা। ফলে এবার করোনা আক্রান্তদের শরীর থেকে রক্ত বের করে পরিশুদ্ধ করার যন্ত্র ‘সাইটোসর্ব’ ব্যবহার করতে পারবে এই সংস্থা। বায়োকনের এগজিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার শ জানিয়েছেন, ‘আইসিইউ-তে ভর্তি ১৮ বছর বা তার বেশি বয়সের করোনা আক্রান্তদের চিকিৎসায় এই যন্ত্র ব্যবহার করা হবে। জরুরি ভিত্তিতে এ বিষয়ে অনুমতি দিয়েছে ডিসিজিআই। দেশে করোনা সংক্রমণ না কমা পর্যন্ত চিকিৎসায় সাইটোসর্ব ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে। করোনার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাইটোসর্ব।’ ২০১৩ সালে ভারতে সঙ্কটজনক রোগীদের চিকিৎসার জন্য সাইটোসর্ব ব্যবহার শুরু করে বায়োকন। এরপর থেকে অনেকের অঙ্গ প্রতিস্থাপন এবং অঙ্গ-প্রত্যঙ্গে পচন ধরা সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে এই যন্ত্র ব্যবহার করা হয়েছে। রোগীরা এই যন্ত্র ব্যবহার করে উপকৃত হয়েছেন। সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত করোনা আক্রান্তের ‘সাইটোকিন রিলিজ সিনড্রোম’ হয়েছে, তাঁদের অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের যাতে ‘সাইটোকিন রিলিজ সিনড্রোম’ না হয়, সেটাই নিশ্চিত করে সাইটোসর্ব। রক্ত পরিশুদ্ধ করে রোগীদের সুস্থ করে তোলে এই যন্ত্র। এ বছরের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনা আক্রান্তদের চিকিৎসায় সাইটোসর্ব ব্যবহারের অনুমতি দেয়। এবার ভারতেও সঙ্কটজনক করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে সাইটোসর্ব। বায়োকনের আশা, এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে ভারতে করোনা আক্রান্তদের সুস্থ করে তোলা যাবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা

ভিডিও

Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ১: গরম হচ্ছে ভোটমুখী বাংলার মাটি | অবাধে ভোট হবে ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Embed widget