এক্সপ্লোর

অতি সংকটাপন্ন করোনা রোগীদের চিকিৎসায় ইঞ্জেকশন বায়োকনের, প্রত্যেক ভায়ালের দাম পড়বে ৮ হাজার টাকা

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার ভি জি সোমানি জানিয়েছেন, একমাত্র সংকটাপন্ন কোভিড রোগীদের চিকিৎসাতেই এই ওষুধ ব্যবহার করা যাবে। জরুরি অবস্থায় তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদেরও নির্দিষ্ট ডোজে ইটোলিজুমাব দেওয়া যেতে পারে।

নয়াদিল্লি: করোনা চিকিৎসার ওষুধ বাজারে আনতে চলেছে বলে দাবি করল দেশের প্রথম সারির বায়োটেকনোলজি কোম্পানি বায়োকন। কী সেই ওষুধ? ইটোলিজুমাব। কোভিড সংক্রমণে রোগীর শরীরে যে তীব্র প্রদাহ তৈরি হয় তাকে কমাতে এই ওষুধের বিশেষ ভূমিকা রয়েছে বলেই দাবি ইটোলিজুমাবের নির্মাতা সংস্থা বায়োকনের। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার ভি জি সোমানি জানিয়েছেন, একমাত্র সংকটাপন্ন কোভিড রোগীদের চিকিৎসাতেই এই ওষুধ ব্যবহার করা যাবে। জরুরি অবস্থায় তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদেরও নির্দিষ্ট ডোজে ইটোলিজুমাব দেওয়া যেতে পারে। বেঙ্গালুরুর সংস্থা বায়োকন ও কিউবার সেন্টার ফর মলিকিউলার ইমিউনোলজি সায়েন্স রিসার্চ ফার্মের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওষুধ। মূলত সোরিয়াসিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধ। সোরিয়াসিস মূলত ত্বকের সংক্রমণজনিত রোগ। এতে আক্রান্ত হলে ত্বকে জ্বালা করে। সঙ্গে থাকে গোল চাকা চাকা দাগ। সোরিয়াসিসে আক্রান্ত রোগীদের শরীরে যে প্রদাহ তৈরি হয় তাকে আটকাতে পারে ইটোলিজুমাব। এই ওষুধের বিশেষ গুণকেই কোভিড থেরাপিতে কাজে লাগাতে চাইছেন চিকিৎসকেরা। বায়োকনের গবেষকরা বলেছেন, ইটোলিজুমাব সাইটোকাইন প্রোটিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই সাইটোকাইন প্রোটিনের বেশি ক্ষরণেই শরীরে তীব্র প্রদাহ তৈরি হয়। বায়োকনের গবেষকরা বলছেন, সোরিয়াসিসের এই ইঞ্জেকশন কোভিড রোগীদের শরীরে প্রয়োগ করে দেখা গিয়েছে তাঁদের প্রদাহজনিত রোগ কমছে। ফলে তীব্র শ্বাসকষ্টও কমছে। ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার প্রয়োজন হচ্ছে না রোগীদের। বায়োকন থেকে জানানো হয়েছে, এই ইটোলিজুমাব ইঞ্জেকশনের প্রত্যেক ভায়ালের দাম পড়বে ৮ হাজার টাকা। সংস্থার অন্যতম প্রধান কিরণ মজুমদার সাউ বলেছেন, ‘যতদিন না করোনার টিকা বেরচ্ছে, ততদিন চিকিৎসা পদ্ধতিকে শক্তিশালী রাখতেই হবে। সারা বিশ্ব জুড়েই চেষ্টা চলছে অতিমারী সারিয়ে তোলার ওষুধ আবিষ্কার করার।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget