এক্সপ্লোর

অবিলম্বে কৃষক-নীতির পর্যালোচনা করা উচিত বিজেপির: অকালি দল

চণ্ডীগড়: ২০১৯ নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির উচিত অবিলম্বে কৃষক-নীতি পর্যালোচনা করা। এমনটাই জানাল পঞ্জাবে বিজেপির অন্যতম শরিক শিরোমণি অকালি দল।

মঙ্গলবার পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফল ঘোষণা হতে দেখা যায়, চার রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এর মধ্যে ছত্তীসগড় ও রাজস্থান হাতছাড়া হয়েছে। একমাত্র লড়াই চলছে মধ্যপ্রদেশে। এই পরিস্থিতিতে বিজেপিকে ‘আত্ম-সমীক্ষার’ পরামর্শ দিয়েছে শরিক দলগুলি।

এদিন অকালি নেতা তথা সাংসদ প্রেম সিংহ চন্দুমাজরা বলেন, এই নির্বাচনে দু-তিনটে ইস্যু প্রধান ভূমিকা নিয়েছে। একটি অবশ্যই প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হল কৃষক-সমস্যা। এছাড়া, স্থানীয় সমস্যা তো ছিলই। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি কৃষক নীতির ওপর জোর দিলেও, এখন বোঝা যাচ্ছে, আরও অনেক করা বাকি। কৃষকদের কল্যাণ সংক্রান্ত

বিভিন্ন প্রকল্প যাতে একেবারে তৃণমূল-স্তরে বাস্তবায়িত করা হয়, তা নিশ্চিত করতে হবে বিজেপিকে। চন্দুমাজরার দাবি, যেভাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা রূপায়িত করা হয়েছে, তাতে অসন্তুষ্ট কৃষকমহল। বেসরকারি বিমা সংস্থাগুলি যেখানে কোটি কোটি টাকা লাভ করছে, সেখানে কৃষকরা তাঁদের ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছেন না। এই বিষয়গুলি খতিয়ে দেখতে হবে সরকারকে।

অকালি ছাড়াও এদিন বিজেপিকে কটাক্ষ করেছে মহারাষ্ট্রের শরিক দল শিবসেনাও। তারা বলেছে, বিজেপির বিজয়রথের চাকা থমকে গিয়েছে। এখন সঠিক সময় হয়েছে আত্ম-সমালোচনা করার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget