এক্সপ্লোর

Durga Puja Pandal Order: দর্শকশূন্যই থাকবে পুজো মণ্ডপ, আগের রায় বহাল হাইকোর্টের

আদালত আরও বলেছে, ‘করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা।’

কলকাতা: দর্শকশূন্যই থাকবে পুজো মণ্ডপ, আগের রায় বহাল হাইকোর্টের। পুনর্বিবেচনার আর্জির প্রেক্ষিতে এই রায় জানাল বেঞ্চ।

তবে, পুজো-অনুমতি রায়ে আংশিক পরিবর্তন করেছে হাইকোর্ট। উচ্চ আদালতের বেঞ্চ বলল, ‘বড় পুজোয় প্রবেশের জন্য ৬০ জনের তালিকা বানাতে হবে। ৬০ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন। ৩০০ বর্গ মিটারের কম মাপের মণ্ডপের জন্য ১৫ জনের তালিকা। ১৫ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন ১০ জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ আপডেট করা যাবে।’ আদালত আরও বলেছে, ‘করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা।’  এদিনের শুনানি চলাকালীন অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘কেন্দ্রের শেষ নির্দেশিকা অনুযায়ী ধর্মীয় স্থানে যাওয়া যাবে।’ উত্তরে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘হ্যাঁ যাওয়া যাবে, কিন্তু দূরত্ব বজায় রেখে।’

রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপ দর্শকশূন্য থাকবে বলে সোমবার কলকাতা হাইকোর্টের এই পুজো-রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয় ফোরাম ফর দুর্গোৎসব। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে পুজো উদ্যোক্তাদের ফোরাম। ফোরামের বক্তব্য, পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। এই অবস্থায় পরিকাঠামোগত পরিবর্তন করতে হলে সমস্যা হবে। এছাড়াও, বিভিন্ন পুজো মণ্ডপের ভৌগলিক অবস্থান বিভিন্ন রকম। ফলে, সব জায়গা ঘিরে দেওয়া হলে স্থানীয়দের যাতায়াতে সমস্যা হবে।

করোনা আবহে সব পুজো প্যান্ডেলকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার এই ঐতিহাসিক রায় দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বলেন, ছোট পুজোর প্যান্ডেলের শেষ সীমা থেকে থেকে ৫ মিটার এবং বড় পুজোর ক্ষেত্রে ১০ মিটার বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলতে হবে। ঘেরা এলাকাটি হবে ‘নো এন্ট্রি’ জোন। আদালতের এই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চেই আবেদন জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। ফোরামের বক্তব্য, বেশিরভাগ পুজো হয় গলিতে, লোক বের হবে কী করে? তাঁদের আরও দাবি, ২৫ জনের পক্ষে সম্ভব নয় টানা কাজ করা।

গতকাল ফোরাম ফর দুর্গোৎসবের আবেদন গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। করোনা আক্রান্ত হয়ে ১৬ অক্টোবর থেকে সল্টলেক আমরি হাসপাতালে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরে, পুজো নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তিনি। বলেন, আদালত যা করেছে ঠিক করেছে। প্রাণ আগে, আমি হাসপাতালে থেকে মানুষের যন্ত্রণা দেখেছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget