এক্সপ্লোর

চন্দ্রপৃষ্ঠের একাধিক ক্রেটারের ছবি তুলল চন্দ্রযান ২

চন্দ্রযান ২ এখন চাঁদের পক্ষ পথে ঘুরছে। আর ঘুরতে ঘুরতেই চন্দ্রযান ২ চন্দ্রপূষ্ঠের আরও কিছু ছবি তুলেছে। এই ছবিগুলিতে পৃথিবীর উপগ্রহের বেশ কিছু ক্রেটার দেখা গিয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার এ কথা জানিয়েছে।

বেঙ্গালুরু: চন্দ্রযান ২ এখন চাঁদের কক্ষ পথে ঘুরছে। আর ঘুরতে ঘুরতেই চন্দ্রযান ২ চন্দ্রপৃষ্ঠের আরও কিছু ছবি তুলেছে। এই ছবিগুলিতে পৃথিবীর উপগ্রহের বেশ কিছু ক্রেটার (গহ্বর) দেখা গিয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার এ কথা জানিয়েছে। এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, চন্দ্রগামী মহাকাশযান সোমারফেল্ড, কির্কউড, জ্যাকসন, মাচ, কোরোলেভ, মিত্র, প্লাসকেট, রোঝডেস্টভেনস্কি ও হেমমাইট ক্রেটারের ছবি তুলেছে। বিশিষ্ট বিজ্ঞানী, নভশ্চর ও পদার্থবিজ্ঞানীদের নামে ওই ক্রেটারগুলির নামকরণ করা হয়েছে। ক্রেটার মিত্রর নামকরণ হয়েছে ভারতীয় পদার্থবিজ্ঞানী তথা পদ্মভূষণ সম্মান প্রাপক অধ্যাপক শিশির কুমার মিত্রর নামে। আয়নোস্ফিয়ার ও রেডিওফিজিক্স নিয়ে তাঁর যুগান্তকারী কাজের জন্য ওই ক্রেটার তাঁর নামাঙ্কিত করা হয়েছে। ইসরো জানিয়েছে, চন্দ্রপূষ্ঠের এই ছবিগুলি ৪,৩৭৫ কিলোমিটার উচ্চতা থেকে গত ২৩ আগস্ট তুলেছে চন্দ্রযান ২-র টেরেন ম্যাপিং ক্যামেরা। চাঁদের যে প্রথম ছবিটি চন্দ্রযান তুলেছিল, তা ইসরো গত ২২ আগস্ট প্রকাশ করে। চন্দ্রযান ২-তে রয়েছে তিনটি অংশ- অর্বিটার, ল্যান্ডার ও রোভার। গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি মার্ক ৩ এম১ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ৩,৮৪০ কেজির চন্দ্রযান ২। গত ২১ আগস্ট দ্বিতীয়বার চন্দ্রযান ২-র চন্দ্রগামী ম্যানুভার ঘটিয়েছিল ইসরো। চন্দ্রযান ২ সঠিকভাবেই কাজ করছে বলে জানায় ইসরো। আগামী ২ সেপ্টেম্বর অর্বিটার থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার আগে আরও চাঁদের কক্ষপথে আরও তিনটি ম্যানুভার (পথ বদল) হবে।পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর অতবরণ চাঁদের দক্ষিণ মেরুতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget