এক্সপ্লোর

চন্দ্রযান ২: প্রবল উৎকন্ঠার সেই আধধন্টা

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চন্দ্রযান ২-র বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষায় প্রহর গুণছিল সমগ্র দেশ। ইসরো-র চেয়ারম্যান কে শিবন বলেছিলেন, শেষের ১৫ মিনিট হবে খুবই উত্কণ্ঠার।বিক্রমের অবতরণের প্রক্রিয়ায় শিবনের সেই কথারই প্রতিফলন দেখা গেল।

নয়াদিল্লি: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চন্দ্রযান ২-র বিক্রম ল্যান্ডারের চাঁদের মাটি ছোঁয়ার অপেক্ষায় প্রহর গুণছিল সমগ্র দেশ। ইসরো-র চেয়ারম্যান কে শিবন বলেছিলেন, শেষের ১৫ মিনিট হবে খুবই উত্কণ্ঠার।বিক্রমের অবতরণের প্রক্রিয়ায় শিবনের সেই কথারই প্রতিফলন দেখা গেল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ইসরোর সঙ্গে ছিন্ন হয়ে গেল যোগাযোগ। ইতিহাসের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছিল সে। কিন্তু, চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছোঁয়ার মাত্র ২.১ কিলোমিটার আগে নিখোঁজ হয়ে গেল চন্দ্রযান ২-র ল্যান্ডার বিক্রম। এক ঝলকে সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলি: রাত ১.২৫: ‘মিশন অপারেশন কমপ্লেক্স’-এ পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অধীর আগ্রহে স্ক্রিনের দিকে চোখ রেখে সোফায় বসেন তিনি। স্ক্রিনে এক একটি তথ্য ভেসে ওঠার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠছিলেন সকলে। রাত ১.৩৮: ল্যান্ডার ‘বিক্রম’ চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে সেকেন্ডে ১,৬৮০ মিটার গতিতে নামতে শুরু করল। বিক্রম তার কৃত্রিম মেধা দিয়ে প্রাথমিক ব্রেক কষা শুরু করল। গতি প্রতি সেকেন্ডে ১,৩০০ মিটার থেকে কমে হল সেকেন্ডে ৭৬০ মিটার। উচ্চতা আরও কমতে থাকে। রাত ১.৫০: গতি আরও কমায় ল্যান্ডার বিক্রম। ততক্ষণে ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা অ্যাকটিভ হয়ে গিয়েছে। চাঁদের মাটিতে অবতরণের জায়গা বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। ইসরোর দফতরে উত্তেজনায় প্রায় শ্বাসপ্রশ্বাস নিতে ভুলে গিয়েছেন বিজ্ঞানীরা। রাত ২: চন্দ্রপৃষ্ঠ থেকে চন্দ্রযান ২-এর দূরত্ব যখন মাত্র ২.১ কিলোমিটার, তখনই স্ক্রিনের দিকে তাকিয়ে আচমকা বিজ্ঞানীদের মুখে অন্ধকার নেমে আসে। উপস্থিত সকলে নড়েচড়ে বসেন। সকলের চোখে তখন একটাই প্রশ্ন, কী হল চন্দ্রযানের? রাত ২.০৭: প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান ইসরোর চেয়ারম্যান কে শিবন। প্রধানমন্ত্রীকে কিছু বলেন তিনি। শুনে সোফায় বসে পড়েন নরেন্দ্র মোদি। কিছুক্ষণ পর সোফা থেকে ফের উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী। এগিয়ে যান বিজ্ঞানীদের মাঝে। পিঠ চাপড়ে সাহস দেন। রাত ২.১০: ইসরোর চেয়ারম্যান ঘোষণা করেন, ল্যান্ডার বিক্রমের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইসরোর যোগাযোগ।শিবন ঘোষণা করলেন, বিক্রম ২.১ কিলোমিটার উপরে থাকা পর্যন্ত যোগাযোগ ছিল। তার পরে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। রাত ২টো ১৯ মিনিটে প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে শিবনের পিঠ চাপড়ে বললেন, ‘আপনারা যা করেছেন দেশ আপনাদের জন্য গর্বিত। আশা করি আবার আপনারা দেশকে খুশির খবর দিতে পারবেন।’ উপস্থিত ৬০ পড়ুয়াদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মোদি। বিশেষজ্ঞরা বলছেন, ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আগামী এক বছর ধরে কক্ষপথে কাজ করবে অরবিটার। তাতেও চাঁদ সম্পর্কে অনেক অজানা তথ্য সামনে আসবে বলে আশাবাদী সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget