এক্সপ্লোর

গাঁধীজির নীতি ও আদর্শের প্রতিরূপ ‘চৌকিদার’, দাবি মোদির

নয়াদিল্লি: ‘ম্যায় ভি চৌকিদার’ সম্মেলন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০০টি জায়গায় বিজেপি কর্মা, চৌকিদার, কৃষক সহ বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে নানা বিষয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামের এই অনুষ্ঠান থেকে তিনি আশাপ্রকাশ করেন, মানুষ তাঁকে ফের দেশের সেবা করার সুযোগ দেবেন। এই অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমি বলেছিলাম মানুষের টাকা চুরি করতে দেব না। চৌকিদার হিসেবে নিজের দায়িত্ব পালন করব। কিন্তু কিছু সংকীর্ণ মানসিকতার লোক চৌকিদার সম্পর্কে আদ্যিকালের ধারণা পোষণ করেন। চৌকিদার একটি অনুভূতি। গাঁধীজি বলতেন, আমাদের সম্পদ ব্যবহার করতে হবে। তাঁর নীতি, আদর্শ আজও আমাদের পথ দেখায়। তাঁর নীতি ও আদর্শের প্রতিরূপ হল চৌকিদার।’ মোদি আরও বলেছেন, ‘ভারতের ১২৫ কোটি মানুষ আমার প্রতি এত আস্থা দেখিয়েছেন, আমাকে এত শক্তি দিয়েছেন, আর পিছনে ফিরে তাকাতে হয় না। দেশের এখন আর রাজা-মহারাজাদের দরকার নেই। সেই কারণেই আমি নিজেকে চৌকিদার মনে করে খুশি। যাঁরা এই আন্দোলনে যোগ দিয়েছেন, তাঁদের কুর্ণিশ জানাই।’ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মোদির বক্তব্য, ‘দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বালাকোটে আমি কিছু করিনি, যা করার জওয়ানরাই করেছেন। বালাকোটে সফল অভিযানের জন্য সাহসী নিরাপত্তারক্ষীদের কুর্ণিশ জানাচ্ছে সারা দেশ। সেনাবাহিনীর উপর আমার পূর্ণ আস্থা আছে। সেই কারণেই সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছি। আমি সিদ্ধান্ত নিই, যেখান থেকে সন্ত্রাসবাদ শুরু হয়েছে, সেখানেই তাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। মোদি নির্বাচন নিয়ে ব্যস্ত ভেবে এয়ারস্ট্রাইকের পর আকাশপথ খুলেছে পাকিস্তান। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দেশ। ১৩০ কোটি নাগরিক যখন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখন কোনও শক্তি ভারতকে উন্নত দেশ হওয়া থেকে আটকাতে পারবে না। আমাদের বিজ্ঞানীরা মিশন শক্তি সফল করেছেন। এর আগে মাত্র তিনটি দেশের এই ক্ষমতা ছিল। বিজ্ঞানীদের জন্যই মহাকাশে শক্তিধর রাষ্ট্রগুলির এলিট ক্লাবে জায়গা পেয়েছে ভারত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget