এক্সপ্লোর

জম্মু ও কাশ্মীর: ‘অসৎ-উদ্দেশ্যে’ রাষ্ট্রপুঞ্জের আবেদনে রাহুলের নাম, পাকিস্তানকে তোপ কংগ্রেসের

জম্মু ও কাশ্মীর সম্পর্কে ‘মিথ্যা ও ভুল’ তথ্য তুলে ধরার জন্য পাকিস্তানকে একহাত নিল কংগ্রেস

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জে করা আবেদনে ‘কু-উদ্দেশ্যে’ রাহুল গাঁধীর নাম জুড়ে দিয়ে জম্মু ও কাশ্মীর সম্পর্কে ‘মিথ্যা ও ভুল’ তথ্য তুলে ধরার জন্য পাকিস্তানকে একহাত নিল কংগ্রেস। এক বিবৃতি প্রকাশ করে বিরোধী দলটি জানায়, জম্মু-কাশ্মীর ও লাদাখ চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ থাকবে। একইসঙ্গে, জম্মু ও কাশ্মীরে হিংসায় প্ররোচনা দিচ্ছে পাকিস্তান বলেও অভিযোগ করেছে কংগ্রেস। এদিনই টুইটারে রাহুল গাঁধী লেখেন, জম্মু-কাশ্মীর হল ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানে পাকিস্তানের হস্তক্ষেপের কোনও জায়গা নেই। তিনি পাকিস্তানের  বিরুদ্ধে উপত্যকায় হিংসাকে প্ররোচনা ও সমর্থন করার অভিযোগ তোলেন। বলেন, গোটা দুনিয়া জানে, পাকিস্তান কাশ্মীরে হিংসায় মদত দিচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই কংগ্রেসের তরফেও পাকিস্তানের তীব্র সমালোচনা করা হয়। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, তাদের নজরে এসেছে সম্প্রতি জম্মু ও কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জে দায়ের করা রিপোর্টে নিজেদের ‘মিথ্যা ও ভুল’ তথ্য তুলে ধরা ও প্রতিষ্ঠা করার ‘কু-উদ্দেশ্যে’ রাহুল গাঁধীর নামকে টেনে এনেছে পাকিস্তান। তিনি বলেন, বিশ্বের কারও এই সত্যটা নিয়ে ধন্দ রাখা উচিত নয় যে জম্মু, কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে। পাকিস্তানের কোনও অপপ্রচার ও বিভ্রান্তিকর মন্তব্য এই চরম সত্যিটা বদলাতে পারবে না। তিনি যোগ করেন, পাক-অধিকৃত-কাশ্মীর থেকে শুরু করে গিলগিট-হুনজা-বালোচিস্তানে যে হারে অমার্জনীয় ও অমানবিকভাবে মানবাধিকার লঙ্ঘন হয়ে চলেছে, আগে তার জবাব দিক পাকিস্তান। আমরা বিশ্বকে আরেকবার এটা মনে করিয়ে দিতে চাই যে, প্রশাসনিক ও সামরিক পৃষ্ঠপোষকতায় লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন, আল-কায়েদা ও তালিবান এবং তাদের অসংখ্য শাখা-সংগঠন সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলি পাকিস্তানে ফুলেফেঁপে উঠেছে। ফলে, কাশ্মীর নিয়ে কথা বলার আগে আন্তর্জাতিক মহলের সামনে এগুলির জবাব দিক ইসলামাবাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget