এক্সপ্লোর

আর্থিক প্রতারণা মামলায় কর্নাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে গ্রেফতার করল ইডি

আর্থিক প্রতারণা মামলায় এবার কর্নাটকের প্রথমসারির কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার চতুর্থবার জিজ্ঞাসাবাদের পর শিবকুমারকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা ইডি। সংস্থার এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আর্থিক প্রতারণার অভিযোগে শিবকুমারকে গ্রেফতার করা হয়েছে।

বেঙ্গালুরু: পি চিদম্বরমের পর এবার ডিকে শিবকুমার। কংগ্রেসের আরেক হেভিওয়েট নেতাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আর্থিক প্রতারণা মামলায় এবার কর্নাটকের প্রথমসারির কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার চতুর্থবার জিজ্ঞাসাবাদের পর শিবকুমারকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা ইডি। সংস্থার এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, আর্থিক প্রতারণার অভিযোগে শিবকুমারকে গ্রেফতার করা হয়েছে। ওই আধিকারিক বলেছেন, প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন শিবকুমার এবং জিজ্ঞাসাবাদের সময় সংস্থার সঙ্গে সহযোগিতা করছিলেন না তিনি। কর্নাটক হাইকোর্টে গ্রেফতারি থেকে অন্তর্বর্তী রক্ষাকবচের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর গত শুক্রবার প্রথমবার ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন কর্নাটকের এই প্রাক্তন মন্ত্রী। ২০১৬-তে নোটবন্দির পর থেকেই আয়কর বিভাগ ও ইডি-র নজরে ছিলেন শিবকুমার। ২০১৭-তে তাঁর দিল্লির ফ্ল্যাটে আয়কর তল্লাশিতে নগদ ৮.৫৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর আয়কর বিভাগ শিবকুমার ও তাঁর চার অন্য সহযোগীর বিরুদ্ধে ১৯৬১-র আয়কর আইনের ২৭৭, ২৭৮ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৯৩ ও ১৯৯ ধারায় মামলা দায়ের করেছিল। আয়কর বিভাগের চার্জশিটের ভিত্তিতে ইডি শিবকুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে। তাঁর ও রাজ্যের অন্যান্য বিরোধী নেতার বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতিতে লিপ্ত হওয়ার অভিযোগে শিবকুমার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে নিশানা করেছেন। শিবকুমার কর্ণাটক কংগ্রেসের ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসাবে পরিচিত। গত বছর মে মাসে কর্ণাটকে বিজেপি সরকারের পতনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন  শিবকুমার।কংগ্রেসের সব বিধায়ককে একজোট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনিই।মাস দু’য়েক আগে কর্ণাটকে কংগ্রেসের জোট সরকার রক্ষা করতেও ঝাঁপিয়ে ছিলেন তিনিই।কিন্তু শেষ অবধি পতন ঘটে কংগ্রেস-জেডিএস জোট সরকারের। সম্প্রতি তাঁকে ইডির দিল্লি তলবের পরই গ্রেফতারির জল্পনা জোরদার হয়।শিবকুমারের মতো শীর্ষ নেতার গ্রেফতারির মধ্যে রাজনৈতিক প্রতিহিংসাই দেখছে কংগ্রেস। পাল্টা বিজেপির দাবি, তদন্ত তার নিজের গতিতে এগোচ্ছে।গ্রেফতারি প্রসঙ্গে কটাক্ষের সুরে ট্যুইট করে কংগ্রেস নেতা শিবকুমার বলেছেন,বিজেপির বন্ধুদের অভিনন্দন জানাই, শেষপর্যন্ত তাঁরা আমাকে গ্রেফতারের মিশনে সাফল্য পেলেন।আমার বিরুদ্ধে ইডি এবং আই’র মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি বিজেপির প্রতিহিংসার রাজনীতির শিকার। শিবকুমারের গ্রেফতারির খবর পেতেই দলে দলে তাঁর সমর্থক ইডির অফিসারের বাইরে হাজির হন। বুধবার তাঁকে আদালতে তোলা হবে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget