এক্সপ্লোর

বিএসএনএল ও এমটিএনএলের লোকসান নিয়ে কংগ্রেসের অভিযোগ, বেসরকারি টেলিকম কোম্পানিগুলিকে সাহায্য করছে কেন্দ্র

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল লোকসানে চলছে। এজন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে একহাত নিল কংগ্রেস।তাদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বদলে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে সাহায্য করছে মোদি সরকার।

নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল লোকসানে চলছে। এজন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে একহাত নিল কংগ্রেস।তাদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বদলে বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে সাহায্য করছে মোদি সরকার। ২০১০-তে যে সার্কেলগুলিতে পরিষেবা রয়েছে, সেগুলির জন্য নিলামে নির্ধারিত স্পেকট্রামের দাম মেটাতে বলার পর থেকেই দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল লোকসানে চলছে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা অভিযোগ করেছেন, বিজেপি সরকার বিএসএনএল এবং এমটিএনএল-কে ৪জি বরাদ্দ করেনি এবং সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি অর্থ   ঢালছে কিন্তু বিএসএনএল-কে ঋণ নিতে দেওয়া হচ্ছে না। সুরজেওয়ালা লিখেছেন, ‘সমস্যা বিএসএনএল এবং এমটিএনএলের নয়। সমস্যাটা হল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ক্ষতি করে বিজেপি সরকারের বেসরকারি সংস্থাগুলিকে সাহায্য করার দূরভিসন্ধি’। সুরজেওয়ালা দাবি করেছেন, ‘এক্ষেত্রে সরকারের মূলধনী লগ্নি শূন্য এবং টাওয়ারের ক্ষেত্রেও কোনও লগ্নি করা হয়নি। দেশের প্রত্যেকের অবশ্যই ভেবে দেখা উচিত- : ১) কংগ্রেস সরকারের আমলে ২০১৩-১৪ তে এমটিএনএল-এর মুনাফার পরিমাণ ছিল ৭,৮৩৮ কোটি টাকা। ২০১৯ এ বিজেপি সরকারের আমলে এমটিএনএলের লোকসানের পরিমাণ ৩,৩৯০ কোটি টাকা। ২) বিজেপি সরকার যদি আইএলএফএস, আইডিবিআই, ও জিএসপিসি-র মতো বেসরকারি সংস্থাগুলি সরকারি তহবিল লগ্নি করে সাহায্য করতে পারে, তাহলে বিএসএনএল/এমটিএনএল-কে নয় কেন?’ দিল্লি ও মুম্বইয়ে পরিষেবা প্রদান করে এমটিএনএল এবং বিএসএনএল বাকি ২০ টি টেলিকম সার্কেলে কাজ করে। এমটিএনএল যেখানে ধারাবাহিকভাবে লোকসানে চলছে এবং পুনরুজ্জীবনের কোনও লক্ষ্মণই নেই, সেখানে বিএসএনএলের ২০১৪-১৫ তে অপারেটিং প্রফিট ৬৭২ কোটি টাকা, ২০১৫-১৬ তে ৩,৮৮৫ কোটি টাকা এবং ২০১৯-১৭ তে ১,৬৮৪ কোটি টাকা। এর আগে এদিন রাজ্যসভায় এক কংগ্রেস সাংসদ এমটিএনএল ও বিএসএনএলের পুনরুজ্জীবনের জন্য অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই দুই সংস্থার কর্মীরা নির্দিষ্ট সময়ে বেতন পাচ্ছেন না। শূন্য পর্বে বিষয়টি উত্থাপন করে রিপুন বোরা বলেন, বেসরকারি কোম্পানিগুলিকে ৪জি ও ৫জি স্পেকট্রাম বরাদ্দ করা হলেও দুই রাষ্ট্রায়ত্ত সংস্থাকে ৩জি স্পেকট্রামের মাধ্যমে পরিষেবা দিতে বাধ্য করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, এমটিএনএলের ৪৫ হাজার ও বিএসএনএলের ১.৭৪ লক্ষ কর্মী গত কয়েকমাস ধরে সময়ে বেতন পাচ্ছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget