এক্সপ্লোর

‘পড়ার টাকা নেই, বাধ্য হয়ে ফুচকা বিক্রি করছি’, স্বপ্নভঙ্গের কান্না টেস্টে ৯০ শতাংশ নম্বর পাওয়া কৃতীর

উপায় না পেয়ে বাধ্য হয়েই বাবার ফুচকা বিক্রিতে হাত লাগাল ছেলেও।

উত্তর ২৪ পরগনা: ক্লাস ওয়ান থেকে ফাইভ, প্রথম হওয়াই ছিল সন্দীপন দাসের অভ্যেস। মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও সে ৯০ শতাংশ নম্বর পেয়েছে। বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া স্বপ্ন বুনছে শ্যামনগরের এই কৃতী। মাধ্যমিক শেষ হতে না হতেই বিজ্ঞান নিয়ে পড়াশুনাও শুরু করে দিয়েছিল সন্দীপন। অভাব অনটন সত্ত্বেও ছেলের পাশে দাঁড়িয়েছিলেন বাবা।  তবে স্বপ্নের পথ চলায় ব্যাঘাত ঘটাল করোনা মহামারী। ২২ মার্চ থেকে টানা আড়াই মাস লকডাউন। বাড়ি থেকে এক চাকাও গড়ায়নি অটো। আর যখন লকডাউন খুলল, তখন একদিন অন্তর একদিন অটো চালিয়ে তেমন ভাবে রোজগার হচ্ছে না। এই অবস্থায় সাইকেলে করে ফুচকা বিক্রির সিদ্ধান্ত নেন সন্দীপনের বাবা। রোদ, ঝড়ঝঞ্জার মধ্যেই পেটের দায়ে ফুচকা বিক্রি শুরু করেন তিনি। বাবার এই অসহনীয় কষ্টে চোখ ভিজে যায় সন্দীপনের। শেষে কোনও উপায় না পেয়ে বাধ্য হয়েই বাবার ফুচকা বিক্রিতে হাত লাগাল ছেলেও।

পড়ুন: স্ত্রী সন্তানসম্ভবা, ভালবাসার টানে কেরল থেকে কালনা ২৫০০ কিমি বাইক চালিয়ে ফিরলেন স্বামী

শ্যামনগর কান্তিচন্দ্র হাইস্কুলের ছাত্র সন্দীপনও বেরিয়ে পড়ছে ফুচকে নিয়ে। টুকরি বোঝাই ফুচকা। পাড়ায় পাড়ায় হাঁক দিচ্ছে সন্দীপন। বিক্রি হচ্ছে ঠিকই, তবে সেভাবে লাভ নেই। এতে যা রোজগার হচ্ছে, তাতে কোনও মতে সংসার চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে যে নিজের স্বপ্নপূরণ কোনওদিনই হবে না, তা ভেবেই চোখে জল আসে কৃতী ছাত্রের।

এবিপি আনন্দকে এই কৃতী ছাত্র জানিয়েছে, “আইআইটি-তে পড়ার স্বপ্ন। তবে বুঝতে পারছি আমার স্বপ্ন রোজ একটু একটু করে ভাঙছে। আমার পড়ার খুব ইচ্ছা। এখন মাস্টারদের বেতন দিতে পারছি না। তাই বাধ্য হয়েই ফুচকা বিক্রি করছি।” একথা বলতে বলতেই কেঁদে ফেলে সে।

‘পড়ার টাকা নেই, বাধ্য হয়ে ফুচকা বিক্রি করছি’, স্বপ্নভঙ্গের কান্না টেস্টে ৯০ শতাংশ নম্বর পাওয়া কৃতীর (সাইকেল চালিয়ে পাড়ায় পাড়ায় ফুচকা বিক্রি করছে সন্দীপন দাস)

অসহায় অবস্থা সন্দীপনের বাবারও। নিরুপায় পিতা জানান, “আমার সামর্থ নেই। যমজ সন্তান, পরিবার চালাতেই কষ্ট হচ্ছে। ছেলেকে বলেছি, আমি কীভাবে আইআইটি-তে পড়াব?” সন্দীপনের মা-ও চান ছেলে বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক। তবে করোনার যে কালো মেঘ তাঁদের পরিবারের ওপর ঘনিয়ে রয়েছে, তারপর ছেলের স্বপ্নপূরণ কীভাবে সম্ভব? সংশয়! শুধুই সংশয়!

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget