এক্সপ্লোর

করোনাভাইরাস: রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪, শুরু হল জনতা কার্ফু, প্রভাব বাস-ট্রেন-মেট্রোতে

নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল, সম্পূর্ণ বন্ধ আন্তরাজ্য বাস পরিষেবা, কোপ মেট্রো পরিষেবাতেও

কলকাতা: রাজ্যে মিলেছে আরও এক করোনা আক্রান্তের হদিশ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৩০০ পার করে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে রবিবার জনতা কার্ফু-র ডাক দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নিয়ন্ত্রিত হচ্ছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল সূত্রে খবর, রাত ১২টার পর কোনও জায়গা থেকে ছাড়বে না কোনও প্যাসেঞ্জার ট্রেন। ভোর চারটে থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত বন্ধ সব মেল ও এক্সপ্রেস। তবে রাত ১২টার আগে ছাড়া ট্রেন বা যে সব ট্রেন রাস্তায় রয়েছে সেগুলি যে যার গন্তব্যে পৌঁছবে। ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। চিঠিতে তিনি লিখেছেন, ২২ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাইরের রাজ্য থেকে আসা ট্রেনের এ রাজ্যে ঢোকা বন্ধ করা হোক। রেলের বিরুদ্ধে ইচ্ছাকৃত গাফিলতির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, দূরপাল্লার ট্রেন বাতিলের আবেদন শুনছে না রেল। ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যপরীক্ষা না করে ট্রেনে ভরে রাজ্যে পাঠানো হচ্ছে ভিনরাজ্যের শ্রমিক। অন্যদিকে, অন্যান্য রবিবার যে পরিমাণ লোকাল ট্রেন চল, এই রবিবার তার থেকে  কম চলবে। রেল সূত্রে খবর, অন্যান্য রবিবার শিয়ালদা থেকে লোকাল ট্রেন চলে ৭৮৮টি, রবিবার চলবে ৫০০টি। হাওড়া থেকে প্রতি রবিবার চলে ৪৩৩টি লোকাল ট্রেন, এই রবিবার চলবে ৩৪১টি। জনতা কার্ফুর প্রেক্ষিতে কোপ মেট্রো পরিষেবাতেও। মেট্রো রেল সূত্রে খবর, নোয়াপাড়া-নিউ গড়িয়া রুটে রবিবার মেট্রো চলবে ৩০ মিনিট অন্তর। অন্যান্য রবিবার যেখানে আপ-ডাউনে ১২৪টি ট্রেন চলে, এই রবিবার চলবে ৫৪টি।  রবিবার ইস্ট-ওয়েস্ট ২০ মিনিটের বদলে চলবে ৩০ মিনিট অন্তর। সারা দিনে ৫৪টির বদলে চলবে ৩৪টি ট্রেন। অন্যদিকে সম্পূর্ণ বন্ধ আন্তরাজ্য বাস পরিষেবাও।  পরিবহণ দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যাবে না অন্য রাজ্যের বাস ঢুকতে দেওয়া হবে না। এনবিএসটিসি-র মতো কমছে এসবিএসটি বাসের সংখ্যাও।  রবিবার শহরের রাস্তায় কম নামবে বেসরকারি বাস। তবে পরিবহণ দফতর সূত্রে খবর, জরুরি প্রয়োজনে যাঁরা রাস্তায় বেরোবেন তাঁদের কথা ভেবে রবিবার চালানো হবে সরকারি বাস। বেসরকারি বাস কমে গেলে যাতে সমস্যা না হয় তার জন্য বাড়তি সরকারি বাস নামানোর বিষয়েও নেওয়া হচ্ছে প্রস্তুতি। অন্যদিকে, ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে,  রবিবার হলুদ ট্যাক্সি রাস্তায় কম বেরোবে। প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি চলে শহরের রাস্তায়। রবিবার তা থাকবে ১০০০-এর নীচে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget