এক্সপ্লোর

লালারস পরীক্ষায় করোনা নেগেটিভ, টিস্যুতে থেকে গিয়েছিল ভাইরাস, গর্ভেই নষ্ট হল ভ্রুণ: রিপোর্ট

গর্ভবতী মায়ের করোনা হলে কি গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে? দেশজুড়ে করোনার থাবা যত চওড়া হয়েছে, ততই এই ধরনের নানা প্রশ্ন সামনে এসেছে।

মুম্বই: গর্ভবতী মায়ের করোনা হলে কি গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে? দেশজুড়ে করোনার থাবা যত চওড়া হয়েছে, ততই এই ধরনের নানা প্রশ্ন সামনে এসেছে। সন্তানসম্ভবা মায়ের করোনা হলে কি, ভাইরাস ভ্রুণ অবধি গিয়ে পৌঁছায়? এতদিন পর্যন্ত করোনাভাইরাসের সঙ্গে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়েছে এমন কোনও খবর পাওয়া না গেলেও, চিন্তায় ফেলেছে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ঘটনা। মুম্বইয়ে পেশায় নিরাপত্তারক্ষী এক মহিলার গর্ভাবস্থার প্রথম ধাপে করোনার সংক্রমণ ধরা পড়ে। তাঁর সংক্রমণের কোনও লক্ষণ ছিল না। তারপর নির্দিষ্ট দিনের  মাথায় আবার করোনা করান ওই মহিলা। তাতে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর গর্ভধারণের ১৩ সপ্তাহে তিনি যে আলট্রা সনোগ্রাফি করান, তাতে দেখা যায় গর্ভস্থ ভ্রুণটি নিস্প্রাণ। পরীক্ষা করে দেখা যায়, তাঁর গলা ও নাক থেকে যে লালারস সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়, তাতে ফল নেগেটিভ হলেও, একটি টিস্যুতে থেকে গেছিল ভাইরাস। যা অ্যাম্বিলিকাল কর্ড ও প্লাসেন্টা মারফত গিয়ে পৌঁছায় ভ্রুণে। তাতেই ভ্রুণের মৃত্যু হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন রিপ্রোডাকটিভ হেলথ বা NIRRH এর তরফে জানানো হয়েছে, এমন ঘটনা এই প্রথম দেখা গেল, যেখানে গলা থেকে  লালারসের নমুনা পরীক্ষা করে কোভিড-নেগেটিভ পাওয়ার এতদিন পর শরীরের অন্য এত টিস্যুতে মিলল ভাইরাসের অস্তিত্ব। সেই ভাইরাস আবার প্লাসেন্টা মারফত শরীরের অন্যত্র ছড়ায়। NIRRH এর প্লাসেন্টা বিশেষজ্ঞের মতে,  এক্ষেত্রে ভাইরাসের ভার্টিকাল ট্রান্সমিশন হয়েছে। ভাইরাস গিয়ে পৌঁছেছে ভ্রুণে। থাবা বসিয়েছে ভ্রুণের ফুসফুসে। ধাক্কা সহ্য করতে না পেরে গর্ভেই নষ্ট হয়েছে প্রাণ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর নতুন করে ভাবিয়ে তুলছে মায়ের থেকে গর্ভস্থ শিশুর শরীরে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা।

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget