এক্সপ্লোর

১৩০ কোটি জনসংখ্যার অর্ধেক ফেব্রুয়ারিতে সংক্রমিত হতে পারে, অনুমান সরকার নিযুক্ত প্যানেলের

সেরোলজিকাল সমীক্ষায় প্রকাশ, সেপ্টেম্বর পর্যন্ত মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশের মধ্যে ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু আগরওয়ালের বক্তব্য, জনসংখ্যার যে আয়তনের ওপর সেরোলজিকাল সার্ভে করা হয়েছে, তাতে ঠিকঠাক নমুনা সমীক্ষার হিসাব হয়ত পাওয়া যাবে না।

নয়াদিল্লি: আগামী ফেব্রুয়ারি নাগাদ ভারতের ১৩০ কোটি জনসংখ্যার অন্তত অর্ধেক নোভেল করোনাভাইরাস সংক্রমিত হবে এবং তা এই রোগের প্রসারের গতি কমাতে সাহায্য করবে বলে অভিমত জানালেন সরকার নিযুক্ত কমিটির সদস্য মণীন্দ্র আগরওয়াল।  কমিটিকে করোনা সংক্রমণের চেহারা কী  হতে পারে, তা আগাম আনুমানিক হিসাব কষতে বলা হয়েছিল। ভারতে এপর্যন্ত মোট সংক্রমণের  সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লক্ষের বেশি। মোট সংক্রমণের বিচারে আমেরিকার পরই ভারতের স্থান। যদিও সেপ্টেম্বরের মাঝামাঝি সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে  গেলেও বর্তমানে তা হ্রাস পেয়েছে। গড়ে দৈনিক ৬১৩৯০টি নতুন কেস আসছে।

এই প্রেক্ষাপটেই কানপুর আইআইটির প্রফেসর তথা সরকারি কমিটির সদস্য আগরওয়াল বলেন, আমাদের আঙ্কিক মডেল বলছে, দেশের সামগ্রিক জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ বর্তমানে সংক্রমিত হয়েছে। ফেব্রুয়ারি নাগাদ তা বেড়ে ৫০ শতাংশ হতে পারে।  ভাইরাসের বর্তমান সংক্রমণের গতি নিয়ে কমিটির হিসেব ফেডেরাল সরকারের সেরোলজিকাল সার্ভের চেয়ে অনেকটাই বেশি। সেরোলজিকাল সমীক্ষায় প্রকাশ, সেপ্টেম্বর পর্যন্ত মোট জনসংখ্যার মাত্র ১৪ শতাংশের মধ্যে ভাইরাস  সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু আগরওয়ালের বক্তব্য, জনসংখ্যার যে আয়তনের ওপর সেরোলজিকাল সার্ভে করা হয়েছে, তাতে  ঠিকঠাক নমুনা সমীক্ষার হিসাব হয়ত পাওয়া যাবে না। পরিবর্তে ভাইরোলজিস্ট, বিজ্ঞানী ও অন্য বিশেষজ্ঞদের নিয়ে  গঠিত কমিটি একটি আঙ্কিক মডেলের ওপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করেছে। রবিবার তাদের রিপোর্ট বেরিয়েছে। আগরওয়াল বলেন, আমরা একটা নতুন মডেল বের করেছি, যাতে রিপোর্ট না হওয়া কেসগুলিকে হিসাবে ধরা হয়েছে। সুতরাং আমরা সংক্রমিত মানুষজনকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হল রিপোর্ট হওয়াক কেস, আরেকটি রিপোর্ট না হওয়া সংক্রমণের কেস। কমিটি হুঁশিয়ারি দিয়েছে, সুরক্ষাবিধি অর্থাত্ মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি পালিত না হলে তাদের অনুমান মিলবে না, এক মাসেই সংক্রমণ সংখ্যা ২.৬ মিলিয়নে ঠেকতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget