এক্সপ্লোর

coronavirus Update: নতুন দাম, ভ্যাকসিনের পুরনো স্টক ফেরাতে বেসরকারি হাসপাতালগুলোকে নির্দেশিকা রাজ্যের

বেসরকারি হাসপাতালগুলিকে করোনার টিকাকরণ নিয়ে গাইডলাইন পাঠাল রাজ্য সরকার।

কলকাতা: বেসরকারি হাসপাতালগুলিকে করোনার টিকাকরণ নিয়ে গাইডলাইন পাঠাল রাজ্য সরকার। রাজ্যের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ এপ্রিলের পর করোনা ভ্যাকসিনের সমস্ত পুরনো স্টক রাজ্য সরকারকে ফেরত দিতে হবে। ১ মে থেকে করোনার টিকাকরণ চালাতে হলে বেসরকারি হাসপাতালগুলিকে সরাসরি উৎপাদনকারী সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কিনে নিতে হবে। পাশাপাশি এও জানানো হয়েছে, কোনও বেসরকারি হাসপাতাল যদি ভ্যাকসিন কিনতে না পারে এবং তার জন্য় যদি সেই হাসপাতালের টিকাকরণ কর্মসূচি বন্ধ হয়ে যায়, কর্তৃপক্ষের তরফে তা নোটিশ জারি করে জানিয়ে দিতে হবে সাধারণ মানুষকে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল, তৃতীয় দফায় ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই টিকা পাবেন। সেই মতো দেশজুড়ে আগামী ১ মে শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচি। তবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য এ ক্ষেত্রে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগে থেকে কো-উইনে স্লট বুক করে নির্ধারিত সময় মতো ভ্যাকসিন নিতে যেতে হবে। হাসপাতালে এসে সরাসরি ভ্যাকসিন নিতে পারবেন না কেউ।

উল্লেখ্য, সম্প্রতি কোভিশিল্ড, কোভ্যাক্সিন কেনার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জন্য আলাদা আলাদা দাম নির্ধারণ করেছে প্রস্তুতকারী সংস্থা। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরও বেশি দাম দিয়েই ভ্যাকসিন কিনতে হবে বলে জানানো হয়েছে। রাজ্যগুলির সরকারি সংস্থার জন্য কোভিশিল্ডের দাম ধার্য হয়েছে ৪০০ টাকা। বেসরকারি হাসপাতালকে কোভিশিল্ড কিনতে হবে ৬০০ টাকায়। তবে কেন্দ্রীয় সরকারের কাছে ১৫০ টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সিরাম ইনস্টিটিউট।

অন্যদিকে কোভ্যাক্সিন নির্মাণকারী সংস্থা ভারত বায়োটেক জানিয়েছে, সরকারি হাসপাতালের ক্ষেত্রে কোভ্যাক্সিনের দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা। বেসরকারি হাসপাতালকে কোভ্যাক্সিন কিনতে হবে ১২০০ টাকায়।

এতদিন‌ কেন্দ্রই রাজ্যের সমস্ত হাসপাতালে ভ্যাকসিন পাঠাত। তবে এবার কেন্দ্র আর রাজ্যগুলির ভ্যাকসিনের খরচ বহন করবে না বলেই জানিয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ৫ মে থেকে ১৮ বছর  ভ্যাকসিন চালু করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এও জানিয়েছেন, ক্ষমতায় আসার পর রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget