এক্সপ্লোর

করোনাভাইরাস: স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড খুলছি, ৬ মাসের খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হবে, বললেন মমতা

মুখ্যমন্ত্রীর মতে, কোয়ারেন্টিন মানে জেল নয়, নিজেদের সুস্থ রাখার জন্য আলাদা করে রাখার জায়গা

কলকাতা: করোনা-মোকাবিলায় আপৎকালীন ফান্ড খুলেছে রাজ্য সরকার। শুক্রবার, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তুললেন সাহায্য না পাওয়ার অভিযোগও। এদিন বিকেলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা-বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার আগেই, মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রের থেকে কোনও সাহায্য মিলছে না। তিনি বলেন, আমরা স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড খুলছি। যাঁরা সাহায্য করতে চান অনলাইনে করতে পারবেন। সোমবার থেকে সেই ব্যবস্থা করা হচ্ছে। সরকারি কর্মীদের মতোই বেসরকারি কর্মীদেরও হাজিরা কমিয়ে অর্ধেক করা উচিত বলে মনে করেন মমতা। বলেন, সামনের সপ্তাহ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকারি অফিসে ৫০% কর্মী। সরকারি কর্মীরা ই-অফিসের মাধ্যমে কাজ করবেন। কীভাবে করবেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেটা ঠিক করবে।  আমি চাই বেসরকারি সংস্থাগুলোও হাজিরা কমিয়ে ৫০% করুক। ডাক্তার, নার্স, পুলিশ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য পরে স্পেশাল লিভ দেওয়া হবে বলেও জানান তিনি। কলকাতায় এখনও আন্তর্জাতিক উড়ান নামছে বলে অভিযোগ করেন মমতা। বলেন, কলকাতায় এখনও আন্তর্জাতিক বিমান আসছে। সিঙ্গাপুর, কাতার, দুবাই, ঢাকার ফ্লাইট এখনও আসছে কলকাতায়। ২২ তারিখ নয়, এখনই ফ্লাইট বন্ধ করা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, খুব জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।  কারও এই রোগ হলে ভয় পাবেন না। রোগের বিরুদ্ধে লড়াই করুন। বিদেশ থেকে যাঁরা এসেছেন নিজেকে আলাদা করে রাখুন। স্বেচ্ছায় গৃহবন্দি না হলে বলপ্রয়োগ করতে পারে। তবে আমি মনে করি বলপ্রয়োগ করে কিছু হয় না। করোনার প্রকোপ বাড়তেই, জনমানসে বেড়েছে অত্য়াবশ্যক জিনিস কেনার হিড়িক। বিষয়টি প্রসঙ্গে মমতা জানান, চিন্তার কোনও কারণ নেই। তিনি বলেন, ৬ মাসের খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হবে। পিডিএসে ২ টাকার চাল-গম বিনামূল্যে দেওয়া হবে। মমতা স্বীকার করেন, বাজারে মাস্কের চাহিদা অনুযায়ী জোগান নেই। ফলে, একটা ঘাটতি রয়েছে। তিনি এর জন্য় ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার সুপারিশ করেন। বলেন, মাস্কের খুব অভাব হলে টেম্পোরারি গেঞ্জির কাপড় পেঁচিয়ে মুখ ঢেকে রাখছি। আমি কাউকে বলছি না। আমি এটা ব্যবহার করি। মুখ্যমন্ত্রীর মতে, কোয়ারেন্টিন মানে জেল নয়, নিজেদের সুস্থ রাখার জন্য আলাদা করে রাখার জায়গা। হোমলি অ্যাটমোস্ফিয়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget