এক্সপ্লোর

Delhi on Covid19: কাল থেকে দিল্লিতে আংশিকভাবে খুলছে স্কুল

Delhi school reopen: আপাতত শুধু দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই স্কুলে যেতে পারবে।

নয়াদিল্লি: কাল থেকে দিল্লিতে আংশিকভাবে খুলছে স্কুল। আজ এই ঘোষণা করেছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। শুধু দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারাই স্কুলে যেতে পারবে। বাকিরা আপাতত স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ‘৯ অগাস্ট থেকে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য আংশিকভাবে খুলছে স্কুল। ভর্তি প্রক্রিয়া, কাউন্সেলিং, পড়াশোনা বিষয়ক পরামর্শ, প্র্যাকটিক্যালের কাজ, বোর্ডের পরীক্ষার প্রস্তুতির জন্য স্কুলে যেতে পারবে পড়ুয়ারা।’ 

গত ২৮ জুলাই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া স্কুল খোলার বিষয়ে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন মহলের পরামর্শ চান। গত বছরের মার্চ থেকে বন্ধ সব স্কুল। এতদিন পরে আংশিকভাবে খুলছে স্কুল। 

গত বছর করোনার ঢেউ আছড়ে পড়ার পর যখন প্রথমবার লকডাউন জারি হয়, তখন থেকে বন্ধ ছিল সব স্কুল। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্বল্প সময়ের জন্য খোলা হয় স্কুল। কিন্তু তারপর দিল্লিতে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে যায় সব স্কুল। এখন দৈনিক সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় ফের খোলা হচ্ছে স্কুল। 

দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী শিসোদিয়া জানিয়েছেন, দিল্লিতে এখন করোনা সংক্রমণ কিছুটা কমেছে। টানা দু’বছর শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কায় পড়ুয়া ও তাদের অভিভাবকরা স্কুল খোলার বিষয়ে জানতে চাইছিলেন। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আংশিকভাবে খোলা হচ্ছে স্কুল। 

দেশের কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই খুলেছে স্কুল। তবে শুধু উঁচু ক্লাসের পড়ুয়ারাই স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে। আরও কয়েকটি রাজ্য জানিয়েছে, ভবিষ্যতে পড়ুয়ারা স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর স্কুল খোলার বিষয়ে ভাবনা-চিন্তা করছে সরকার। একদিন অন্তর স্কুলে পঠনপাঠন চালু হতে পারে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ ও চিকিৎসকরা। সবারই মতে, পড়ুয়াদের স্বার্থে স্কুল খোলা উচিত। চিকিৎসকরা জানিয়েছেন, পড়ুয়ারা বাড়িতে থেকেও করোনা আক্রান্ত হতে পারে। তাই স্কুল বন্ধ না রেখে অন্যভাবে সতর্কতা বজায় রাখা উচিত। 

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget