এক্সপ্লোর

মালদা ও দেগঙ্গা, উমপুনের তাণ্ডবে রাজ্যের দুই প্রান্তে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি, মাথায় হাত চাষীদের, ক্ষতি বোরো ধানেরও

উদ্যানপালন দপ্তরের আধিকারিক রাহুল চক্রবর্তী বলেন, মালদায় ২৫ হাজার মেট্রিক টন আম নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে তিনি জানান।

কলকাতা: উমপুনের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে মালদার আমের। ঝড়ের দাপটে ২৫ হাজার মেট্রিক টন আম নষ্ট হয়েছে মালদায়। ক্ষতির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পাশাপাশি উমপুনের দাপটে ধ্বংসস্তুপে পরিণত হল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকা। দেগঙ্গার চৌরাশী, শিমুলিয়া আমুলিয়া হাদিপুর, নুরনগর চাঁপাতলা সহ বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকায় হাজার হাজার বিঘা জুড়ে আমের গাছ ভেঙে তছনছ হয়ে গিয়েছে।  চাষিরা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বড় বড় প্রাচীন আমগাছগুলি গোড়া থেকে উপড়ে পড়েছে রাস্তার ধারের বাড়ির উপরে।  দেগঙ্গা ব্লক এর প্রায় প্রায় ২০০টির উপরে টালির বাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।  গোটা এলাকায় বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়েছে। ট্রান্সফর্মারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী একমাস ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা থাকবে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। আয়লা, বুলবুল, ফনির থেকেও বিধ্বংসী আকার ধারণ করেছিল ঘূর্ণিঝড় উমপুন।  ঝড় ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে দেগঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়াও গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি, সাম্প্রতিককালে এত তীব্র সাইক্লোন কেউই দেখেনি। গোটা দেগঙ্গা ব্লক জুড়ে প্রায় ৫০ হাজার কুইন্টাল আম নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। আম চাষীরা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন । এই অবস্থায় তাঁরা সরকারি সাহায্য প্রার্থনা করেছেন। নিরুপায় হয়ে জালালউদ্দিন, আব্দুল রশিদ মণ্ডলের মতো আমচাষীদের কেউ কেউ এমনও বলছেন যে, সরকারি সাহায্য না পেলে হয়তো তাঁদের আত্মহত্যা ছাড়া আর কোনও পথ থাকবে না। উমপুন এর প্রভাবে মালদায় বোরো ধানে ব্যাপক ক্ষতি। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজারেরও বেশি হেক্টর জমির ধান। মাথায় হাত মালদার ধানচাষীদের। এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হয়নি বলে জানিয়েছেন মালদার কৃষি দপ্তরের আধিকারিক অশোক কুমার মহন্ত। উমপুন এর প্রভাবে বুধবার সকাল থেকে শুরু হয় ঝিরঝির বৃষ্টি ও হাওয়া। সন্ধ্যার পর থেকে একদিকে যেমন হাওয়ার গতিবেগ বাড়ে তেমনই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে। জেলার বেশ কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর গঙ্গার পার্শ্ববর্তী ব্লকগুলিতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হাওয়া এবং বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষ। এবছর প্রায় ৬৩ হাজার একর জমিতে বোরো ধান চাষ হয়েছিল। যার মধ্যে ১১ হাজারেরও বেশি হেক্টর জমির ধান নষ্ট হয়েছে বলে সেচ দপ্তর জানিয়েছে। যদিও এটা একেবারে প্রাথমিক রিপোর্ট। ঝড়ের তাণ্ডবে মাথায় হাত মালদার আমচাষীদের। উদ্যানপালন দপ্তরের আধিকারিক রাহুল চক্রবর্তী বলেন, জেলায় ২৫ হাজার মেট্রিক টন আম নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে তিনি জানান। আর কয়েকদিন বাদেই জামাই ষষ্ঠী। তাই বাজারজাত করার জন্য আম পাড়ার প্রস্তুতি চলছিল চাষীদের মধ্যে। হুগলী জেলার সিঙ্গুর,পোলবা,চন্দননগর, চুঁচুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কয়েক হাজার আমচাষী রয়েছেন। মাথায় হাত তাঁদেরও। অনেকে আবার অগ্ৰিম অর্থ জমা দিয়ে আম গাছ লিজ নিয়েছিলেন। ক্ষতিগ্ৰস্ত তাঁরাও।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget