এক্সপ্লোর

দলিত কিশোরদের মলমূত্র পরিষ্কার করানোর অভিযোগ, গ্রেফতার ৩ উচ্চবর্ণের যুবক

Allegation of torture of Dalit boys against upper caste youths. | এই ঘটনার প্রতিবাদে জানিয়ে পথ অবরোধ করে দলিতদের একটি সংগঠন।

চেন্নাই: উচ্চবর্ণের যুবকদের বিরুদ্ধে কয়েকজন দলিত কিশোরকে দিয়ে মলমূত্র পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে তামিলনাড়ুর পেরামবালুর জেলার শিরুকুডাল গ্রামে। ওই ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায় গ্রামে। গত শুক্রবারের ওই ঘটনার জেরে ৬ জন অভিযুক্তের মধ্যে তিনজনকে পুলিশ গ্রেফতার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, কয়েক জন দলিত কিশোর একটি খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে বলে অভিযোগ। তাদের সকলের বয়স ১০ থেকে ১৫ বছর। ওই খোলা জায়গাটি উচ্চবর্ণের খেলার মাঠ বলে পরিচিত। জায়গাটি পাশে একটি মন্দির রয়েছে। সেখানে মলমূত্র ত্যাগের ঘটনায় ক্ষু্ব্ধ হয়ে ওঠেন উচ্চবর্ণের লোকজন। অভিযোগ, ৬ জন উচ্চবর্ণের যুবক ওই কিশোরদের একটি বস্তা ও কোদাল দিয়ে মলমূত্র পরিষ্কারের নির্দেশ দেন এবং ওই কাজ করতে কিশোরদের বাধ্য করা হয়। গ্রামে ওই খবর ছড়িয়ে পড়তেই দলিতদের একাংশ বিক্ষোভ শুরু করে। পথ অবরোধ করেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়ায় বিক্ষোভ তুলে নেন দলিতেরা। পুলিশ জানিয়েছে, নির্যাতিত এক কিশোরের মা মারুভাথুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে আর অবিনেশ (২০), এন সিলামবরসাম (২৪) এবং এস সেলভাকুমার (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য-সহ বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘১১ থেকে ১৫ বছর বয়সি পাঁচ দলিত কিশোর তাদের গ্রামে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছিল। সেই সময় উচ্চবর্ণের তিন যুবক তাদের ঘিরে ধরে মারতে শুরু করে। তারা ওই দলিত কিশোরদের খালি হাতে মলমূত্র পরিষ্কার করতে বাধ্য করে। এই কিশোরদের চটের ব্যাগে ময়লা নিয়ে ১০০ মিটার হেঁটে গিয়ে একটি খালের কাছে সেটি ফেলতে বাধ্য করা হয়। ওই কিশোররা বাড়ি গিয়ে বাবা-মাকে গোটা ঘটনা জানায়। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদে জানিয়ে পথ অবরোধ করে দলিতদের একটি সংগঠন। এরপর ঘটনাস্থলে পৌঁছন পেরাম্বালুরের অতিরিক্ত পুলিশ সুপার এ সি কার্তিকেয়ন ও মরুবাথুর থানার পুলিশ আধিকারিকরা। গ্রামবাসীদের জেরা করা হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget