এক্সপ্লোর

COVID-19: দেশে বাড়ল করোনায় মৃত্যু, বাংলায় গত ২৪ ঘণ্টায় মৃত ৯

Coronavirus: দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ১০ জনের।

নয়াদিল্লি: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। বাংলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ১০ জনের। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ২০ হাজার ৪৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৩ লক্ষ ৯৪ হাজার ৩৫২ জন।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৫৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৬৬৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২০ হাজার ৭৪৬। গতকাল একদিনে সুস্থতার সংখ্যা ছিল ১৪ হাজার ৩০১। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৯৬ শতাংশ। বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমিতের সংখ্যা কমল। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২২ লক্ষ ৪ হাজার ৩৩ জনের। আক্রান্তের সংখ্যা ১০ কোটি ১৯ লক্ষ ৯৩ হাজার ৫৬৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ৬৩ লক্ষ ৬২ হাজার ৮৫৪ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৪৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১৫ হাজার ১৮৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৩ হাজার ৮৮৬ জন। দেশে টিকাকরণ চলছে। রাজ্যেও টিকাকরণ চলছে। তবে রাজ্যে টিকাকরণের হার কিছুটা কমেছে। নবম দিনে এক ধাক্কায় ১০ শতাংশ কমে যায় করোনার টিকাকরণের হার। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নবম দিনে সামগ্রিকভাবে টিকাকরণের হার ৮০% থেকে কমে ৭০% দাঁড়ায়। এর কারণ খুঁজছে স্বাস্থ্য দফতর। যদিও সরকারিভাবে এই পরিসংখ্যান সন্তোষজনক বলেই দাবি করা হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য দফতরের মতে, এদিন টিকাকরণের পর পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এমন ব্যক্তির সংখ্যাও তুলনামূলকভাবে কম। ৮ জন মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে বলে জানালেও, মাত্র একজনকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই স্বাস্থ্য কর্মী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। অন্যদিকে, প্রথম দফায় কোভ্যাকসিনের ১ লক্ষ ৬০ হাজার ডোজ রাজ্যে এসে পৌঁছনোর পর তা কোথায় পাঠানো হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget