এক্সপ্লোর

বাড়িতে রাজস্ব হানা, উত্তরপ্রদেশে ঋণ মেটাতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের

এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করেছেন বারাবাঁকির সাংসদ উপেন্দ্র সিংহ।

বারাবাঁকি: উত্তরপ্রদেশে ঋণের ভারে জর্জরিত এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করলেন। মৃতের নাম জগজীবন। অভিযোগ, বৃহস্পতিবার রাজস্ব বিভাগের আধিকারিকরা বকেয়া টাকা আদায়ের জন্য তাঁর বাড়িতে যাওয়ার পরেই তিনি বিষ খান। গতকাল তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি করেছেন বারাবাঁকির সাংসদ উপেন্দ্র সিংহ। বারাবাঁকি জেলা কৃষক সংগঠনের প্রধান অনিল বর্মার দাবি, মৃতের ঋণ মকুব করে দিতে হবে এবং পরিবারকে ২৫ লক্ষ টাকা সহায়তা দিতে হবে। মৃত কৃষকের ছেলে লবকেশ জানিয়েছেন, ‘রাজস্ব বিভাগের আধিকারিকরা আসার পর বাবাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। সরকারি আধিকারিকরা বলেন, আমার বাবা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। পরে থানা থেকে ফোন করে আমাদের জানানো হয়, বাবার শরীর খারাপ হয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ সংবাদসংস্থা এএনআই-কে বারাবাঁকির জেলাশাসক আদর্শ সিংহ জানিয়েছেন, ‘বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোট ২৮ লক্ষ টাকা ঋণ নেন জগজীবন। এর ফলে ব্যাঙ্কগুলি আর সি জারি করে। ২৭ ফেব্রুয়ারি আমাদের রাজস্ব দল টাকা আদায়ের জন্য তাঁর বাড়িতে যায়। এই দলের সদস্যরা যখন তাঁর সঙ্গে কথা বলছিলেন, তখনই তিনি পকেট থেকে একটি সন্দেহজনক বস্তু বের করে খেয়ে নেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয়।’

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

JU Chaos Live: হাতে CC ফুটেজ। যাদবপুর ক্যাম্পাসে গুন্ডামির ৫ দিন পরেও গ্রেফতারি শূন্যই!
BJP News Baruipur | বারুইপুরে নৃশংসভাবে খুন হলেন বিজেপি কর্মী। অভিযোগের তির কার দিকে?
JU Chaos News | যাদবপুরকাণ্ডে আজ পথে নামছে বাম-ABVP দু’পক্ষ | Jadavpur University | ABP Ananda
Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget