এক্সপ্লোর

Kejriwal on Vaccination : টিকাকরণ শুরু করতে ৬ মাস দেরি করেছে কেন্দ্র, ফের বাক্যবাণ কেজরিওয়ালের

Kejriwal on vaccine: দেশে কোভিড টিকাকরণের কাজ চালু করতে ৬ মাস দেরি করেছে সরকার। প্রথমের দিকে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে তা পাঠানো হয়েছে বিদেশে। দেশে ভ্যাকসিনের অভাব নিয়ে ফের কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন দিল্লির মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি : দেশে কোভিড টিকাকরণের কাজ চালু করতে ৬ মাস দেরি করেছে সরকার। প্রথমদিকে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে তা পাঠানো হয়েছে বিদেশে। দেশে ভ্যাকসিনের অভাব নিয়ে এভাবেই ফের কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার দিল্লির ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সওয়াল করেন কেজরিওয়াল। তিনি বলেন, ''রাজধানীতে ১৮-৪৪ বয়সিদের জন্য কোনও ভ্যাকসিন মজুত নেই। গত চারদিন ধরে ১৮-ঊর্ধ্বদের টিকাকরণের কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে।''

এদিন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লির মতো অন্য রাজ্যগুলিরও একই হাল। ভ্যাকসিনের অভাবে টিকাকরণ কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে তাদের। দিল্লিতে এখন নতুন ভ্যাকসিনেশন কেন্দ্র খোলার কথা। সেই জায়গায় ভ্যাকসিনেশন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।’

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, মানুষের স্বার্থে কেন্দ্রের কাছে ভ্যাকসিন কেনার ছাড়পত্র চেয়েছিল রাজ্যগুলি। কিছুদিন আগেই রাজ্যের এই আবেদনে সায় দিয়েছে কেন্দ্র। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও রাজ্য সরকারই এখনও পর্যন্ত ভ্যাকসিন কোম্পানিগুলিকে টিকা দেওয়ার বিষয়ে রাজি করাতে পারেনি। তবে কেজরিওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই স্পুটনিক-ভি ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে কথা হয়েছে দিল্লি সরকারের। গতকালই দিল্লির আধিকারিকদের সঙ্গে ভ্যাকসিনের সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। 

দিল্লির করোনা ট্যালি বলছে, বুধবার রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৯১ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩০ জন। দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ। এই নিয়ে টানা চারদিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২,০০০-এর নীচে থাকল। গত ২ মাসে এই প্রথম পজিটিভিটি রেট এত কম হল। 

কদিন আগেই দিল্লির কোভিড পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে চলে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুসারে, দিল্লি এখন সেফ জোন। আগের থেকে করোনা পরিস্থিতি শুধরেছে রাজধানীতে। অক্সিজেনের অভাবে এখন আর রোগী ভর্তি আটকে নেই কোনও হাসপাতালে। যদিও পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে আটকে রয়েছে টিকাকরণের কাজ। যা নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget