এক্সপ্লোর

Botfly Removed from Eye: শরীর থেকে বেরোল তিনটি মাছি, দিল্লির হাসপাতালে সুস্থ মার্কিন নাগরিক

Botfly Removed from Eye: বেশ কিছুদিন ধরেই চোখে অস্বস্তি হচ্ছিল। এক-দুদিন নয়। অন্তত মাস দেড়েক। আমেরিকার নাগরিক ওই মহিলা অবশেষে সুরাহা পেলেন ভারতের মাটিতে।

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই চোখে অস্বস্তি হচ্ছিল। এক-দু’দিন নয়। অন্তত মাস দেড়েক। আমেরিকার নাগরিক ওই মহিলা অবশেষে সুরাহা পেলেন ভারতের মাটিতে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁর শরীর থেকে বেরোল তিনটি মাছি।

ওই হাসপাতালের সূত্রে জানানো হয়েছে, ওই মহিলা মায়াসিস (myiasis) রোগে আক্রান্ত ছিলেন। মাছির লার্ভা থেকে শরীরের ভিতরে সংক্রমণ তৈরি হয়ে এই রোগ হয়। ওই মহিলার শরীর থেকে তিনটি জীবন্ত বটফ্লাই প্রজাতির মাছি বের করা হয়েছে। হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগের তরফে জানানো হয়েছে, ওই মহিলার চোখের উপরের পাতা থেকে একটি, ঘাড়ের পিছন থেকে একটি এবং ডান হাত থেকে একটি জীবন্ত বটফ্লাই (botfly) বের করা হয়েছে। প্রতিটিই ২ সেন্টিমিটার দৈর্ঘ্যের। 

কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? ওই হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, আমেরিকার নাগরিক ওই মহিলা যখন হাসপাতালে এসেছিলেন তখন তাঁর চোখ ফোলা ছিল। ব্যথাও হচ্ছিল। তাঁর সঙ্গে কথা বলে ডাক্তাররা জানতে পারেন মাসদুয়েক আগে দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই ওই সমস্যার সূত্রপাত। এর মধ্যে আমেরিকায় ডাক্তারও দেখান তিনি। কিন্তু সেখানে শরীর থেকে মাছি বের করা যায়নি। সেই সময় ওষুধের মাধ্যমে সাময়িক সুরাহা হয় তাঁর। এরপর ওই মহিলার ট্র্যাভেল হিস্ট্রি (travel history) খতিয়ে দেখে এবং তাঁর ত্বকের নিচে কিছু ঘোরাফেরার করার হদিস পেয়ে রোগের খোঁজ পান দিল্লির ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে গোটা অস্ত্রোপচার হয়েছে। ছেড়েও দেওয়া হয়েছে আমেরিকার নাগরিক ওই মহিলাকে।

চিকিৎসকরা জানাচ্ছেন, মায়াসিস (myiasis) রোগে মানবদেহের ত্বকের নিচে গর্ত তৈরি করে মাছি। সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে প্রাণীটি। মূলত ক্রান্তীয় (tropical) ও উপক্রান্তীয় (sub tropical) এলাকায় থাকা মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার (africa) একটি বিস্তীর্ণ অংশে এই ধরনের রোগ দেখা যায়। ভারতেও গ্রামীন এলাকায় ছোটদের মধ্যে এমন রোগের খোঁজ মিলেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত প্রাণঘাতী না হলেও, সময়ে চিকিৎসা না হলে এই রোগে দেহের অভ্যন্তরীণ নান অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাড়াবাড়ি হলে মস্তিষ্কের আবরণের ক্ষতি হয়ে ঘটতে পারে মৃত্য়ুও।

আরও পড়ুন: চোখ দেখে ধরা যাবে করোনা, আসছে নতুন পরীক্ষা

আরও পড়ুন: যেকোনও বয়সে ছানির সমস্যা দেখা দিতে পারে, কীভাবে বুঝবেন?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget