এক্সপ্লোর

টিডিপি-র জন্য এনডিএ-র দরজা পাকাপাকিভাবে বন্ধ, জানালেন অমিত শাহ

অমরাবতী: চন্দ্রবাবু নাইডুর গড়ে দাঁড়িয়ে তাঁকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি চন্দ্রবাবুকে ‘ইউ টার্ন সিএম অফ দ্য কান্ট্রি’ বলে কটাক্ষ করেছেন। টিডিপি-র জন্য এনডিএ-র দরজা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন বিজেপি সভাপতি। আজ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা থেকে রাজ্যের বিজেপি সভাপতি কান্না লক্ষ্মীনারায়ণের রাজ্যব্যাপী বাসযাত্রার সূচনা করেন অমিত। এরপরেই তিনি চন্দ্রবাবুকে আক্রমণ করে বলেন, ‘তিনি ১৯৭৮ সালে কংগ্রেস বিধায়ক নির্বাচিত হন। ১৯৮৩ সালে টিডিপি-তে যোগ দেন। ক্ষমতা ভোগ করার জন্য তিনি ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার সময় এনডিএ-তে যোগ দেন। ২০০৪ সালে যখন বিজেপি হেরে যায়, তখন তিনি আবার নৌকা বদল করেন। পরের ১০ বছর তাঁকে ধুলো চাটতে হয়। নরেন্দ্র মোদির বিপুল জনপ্রিয়তা দেখে ২০১৪ সালে তাঁর পায়ে পড়ে এনডিএ-তে ফেরেন চন্দ্রবাবু। যখন তিনি বুঝতে পারলেন, অন্ধ্রপ্রদেশের মানুষ তাঁর দুর্নীতি ও অপশাসনে ক্ষুব্ধ, তখন তিনি এনডিএ থেকে বেরিয়ে এসে বিজেপি নেতৃত্বকে তোপ দাগা শুরু করলেন। এরপর তিনি কংগ্রেসের সঙ্গে জোট করে তেলঙ্গানায় নির্বাচনে লড়াই করেছেন। তেলঙ্গানায় সেই জোট মুখ থুবড়ে পড়ার পর তিনি কংগ্রেসের সঙ্গ ছেড়ে তথাকথিত মহাজোটের নেতা হয়ে উঠতে চাইছেন।’ চন্দ্রবাবুর সমালোচনা করে অমিত আরও বলেছেন, ‘আপনার দুর্নীতিতে অন্ধ্রপ্রদেশের মানুষ তিতিবিরক্ত হয়ে গিয়েছেন। তাঁরা আপনার ছেলেকে মুখ্যমন্ত্রী পদে উত্তরাধিকারী হিসেবে দেখতে চান না। তাই মানুষের সঙ্গে প্রতারণা করার জন্যই আপনি এনডিএ ছেড়েছেন। তাঁর জন্য আমাদের দরজা পাকাপাকিভাবে বন্ধ।’ বিজেপি সভাপতি আরও বলেছেন, ‘অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনে যে ১৪টি মূল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলি ১০ বছরের মধ্যে পূরণ করার কথা থাকলেও, এনডিএ সরকারের পাঁচ বছরেই ১০টি প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ২২টি জাতীয় প্রতিষ্ঠান এবং লক্ষ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে। চন্দ্রবাবু এনডিএ-তে থাকার সময় রাজ্যের জন্য কত টাকা পেয়েছিলেন, সেটা মানুষকে জানানো উচিত। আমরা অন্ধ্রপ্রদেশকে ৫.৫৬ লক্ষ কোটি টাকা দিয়েছি। চন্দ্রবাবু শুধু তাঁর ছেলে নর লোকেশ ছাড়া রাজ্যকে আর কিছুই দেননি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget