এক্সপ্লোর

2021 Eclipse Calendar: নতুন বছরে চারবার দেখা যাবে গ্রহণ, প্রত্যক্ষ করা যাবে পশ্চিমবঙ্গ থেকেও

Eclipse will be seen twice in the new year from India. | নতুন বছরে দু’বার গ্রহণ প্রত্যক্ষ করা যাবে ভারত থেকে।

নয়াদিল্লি: গত ৩০ নভেম্বর দেখা গিয়েছিল বছরের শেষ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। আগামীকাল ও বুধবার রাতে দেখা যাবে ‘কোল্ড মুন’। এরপর ১৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যায়। এবার জানা গেল, নতুন বছরে চারবার এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব। এর মধ্যে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও থাকছে। তবে এর মধ্যে শুধু দু’টি গ্রহণই ভারত থেকে দেখা যাবে। পশ্চিমবঙ্গের মানুষও বঞ্চিত হবেন না। এ বিষয়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর জিওয়াজি অবজার্ভেটরির সুপারিনটেনডেন্ট ড. রাজেন্দ্রপ্রকাশ গুপ্ত জানিয়েছেন, ‘বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২১-এর ২৬ মে। চাঁদের ১০১.৬ শতাংশ ঢেকে দেবে পৃথিবী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, ওড়িশার উপকূল, সিকিম ছাড়া উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা। কারণ, দেশের অন্যান্য প্রান্তের আগে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে চাঁদের দেখা পাওয়া যায়।’ রাজেন্দ্রপ্রকাশ আরও জানিয়েছেন, ‘আগামী বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১০ জুন। যদিও এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে পড়ায় সেদিন সূর্যের ৯৪.৩ শতাংশ ঢাকা পড়ে যাবে। ‘রিং অফ ফায়ার’-ও দেখা যাবে। কিন্তু ভারতীয়রা এই বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন না। পরের সূর্যগ্রহণ দেখা যাবে ৪ ডিসেম্বর। সেটিও ভারত থেকে দেখা যাবে না। তবে তার আগে ১৯ নভেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে। সেদিন চাঁদের ৯৭.৯ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে। স্বল্প সময়ের জন্য অরুণাচল প্রদেশ ও অসমের কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ।’

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget