এক্সপ্লোর

উমপুনের তাণ্ডব: দুমড়ে গেল লেকটাউনে বিগ বেনের ডায়াল-কাঁটা, ২ দিন বিদ্যুৎ, জল নেই, কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-অবরোধ

প্রাকৃতিক দুর্যোগে জেরবার ম্যান্ডেভিলা গার্ডেন্সের। একটি আবাসনের বাসিন্দারাও। বেসমেন্টে জমে রয়েছে জল। ফলে জলে ডুবে রয়েছে বহু গাড়ি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়।

কলকাতা: ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে বিধ্বস্ত শহর কলকাতা। দু’দিন কেটে গেলেও এখনও অনেক জায়গা বিদ্যুত্‍হীন। পানীয় জলের সঙ্কট। সমস্যা সমাধানে মরিয়া হয়ে একাধিক জায়গায় রাস্তা অবরোধ স্থানীয়দের। এদিকে, অনেক জায়গাতেই রাস্তায় পড়ে বহু গাছ। ঝুঁকি নিয়ে তার ফাঁক দিয়েই চলছে যাতায়াত। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে লন্ডভন্ড কলকাতা। অনেক জায়গাতেই ভোল বদলে গিয়েছে তিলোত্তমার। দু’দিন পরেও কলকাতাজুড়ে ছড়িয়ে তাণ্ডবের ক্ষত চিহ্ন। দু’দিন ধরে নেই বিদ্যুৎ, পানীয় জল। ফলে দৈনন্দিন কাজ করতে গিয়েই জেরবার অবস্থা। যেমন বেলগাছিয়ার এলআইজি আবাসন। দু’দিন কেটে গেলেও বিশাল এই আবাসনের বিভিন্ন জায়গায় এখনও গাছ পড়ে রয়েছে। কয়েক জায়গায় বিদ্যুতের খুঁটি-সহ হুমড়ি খেয়ে পড়েছে গাছ। বিদ্যুত্‍হীন গোটা আবাসন চত্বর। অন্ধকারে দিন কাটছে দেড় হাজার বাসিন্দার। এলআইজি আবাসনের এক বাসিন্দা জানিয়েছেন, বিদ্যুৎ নেই। ফলে পানীয় জলের সঙ্কটও মারাত্মক আকার নিয়েছে। একটু জলের আশায় মাথা খুঁটে মরার মতো পরিস্থিতি। অগতির গতি হয়ে দাঁড়িয়েছে আবাসনের দু’টি ট্যাপ কল। জল পেতে কম বয়সী থেকে বয়স্ক, ট্যাপের সামনে মানুষের দীর্ঘ লাইন। গাছ উপড়ে বিপর্যস্ত অবস্থা টালা পার্কের বিস্তীর্ণ এলাকারও। এখনও রাস্তায় পড়ে রয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। ভেঙে গিয়েছে শিব মন্দিরও। ঘরে জল না থাকায় বাইরে থেকে কেনা জলই ভরসা। কিন্তু, গাছ পড়ে রাস্তা যে বন্ধ! তাহলে উপায়! সমস্যা লাঘবে বুদ্ধি করে উপায় বাতলেছেন স্থানীয়রাই। গাছের তলা দিয়েই পানীয় জল সংগ্রহের কাজ চলছে। শহরের দক্ষিণাংশেও অবস্থা তথৈবচ। ঘূর্ণিঝড়ের পর পঞ্চসায়র এলাকায় দু’দিন ধরে রাস্তায় পড়ে রয়েছে বহু গাছ। গড়িয়া স্টেশন থেকে ইএম বাইপাস আসার মূল দু’টি রাস্তা বন্ধ। কোথাও কোথাও বাড়ির ওপরেও পড়েছে বিশালাকার গাছ। গাছের ফাঁক দিয়ে কোনওমতে চলছে যাতায়াত। একে গাছ পড়ে বন্ধ রাস্তা। তারওপর বাতিস্তম্ভ পড়ে গিয়ে এখনও নিষ্প্রদীপ গোটা এলাকা। চরম সমস্যায় এলাকাবাসী। প্রকৃতির তাণ্ডবের পর এখনও নেই বিদ্যুৎ, জল। দুর্ভোগে পড়া অজয়নগরের বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। আর তারই রেশ পড়ল এদিন। সকালে ইএম বাইপাসের ওপর রাস্তা অবরোধে নামেন এলাকাবাসী। বাইপাসের একাংশে তৈরি হয় তীব্র যানজট। আধ ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তোলেন স্থানীয়রা। ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার পর অবস্থা শোচনীয় বেহালাতেও। পানীয় জল, বিদ্যুৎ না থাকায়, দু’দিন ধরে বেহাল অবস্থা সকলের। জলের জন্য এদিক ওদিক ছুটোছুটি। এই গ্রীষ্মে বিদ্যুৎ না থাকায় গরমে হাঁসফাঁস অবস্থা। তাই বাধ্য হয়ে এদিন ডায়মন্ড হারবার রোডে ওডিআরসি সরকারি আবাসনের কাছে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তাঁদের একটাই দাবি, গাছ কেটে দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে দিতে হবে। একই দাবিতে বেহালা চৌরাস্তা ও জেমস লং সরণি ক্রসিংয়েও রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। তিনটে সিইএসসির গাড়ি আটকে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। বেহালার জেমস লং সরণি ও সত্যেন রায় রোড ক্রসিংয়েও বিদ্যুতের দাবিতে অবরোধ করেন এখানকার বাসিন্দারা। পুলিশ গেলে বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায়। গাছ উপড়ে বিপর্যস্ত অবস্থা গল্ফ গ্রিনেও। গাছ উপড়ে পড়েছে মিনিবাসের ওপর। ভেঙে তুবড়ে গিয়েছে বাস। দু’দিন কেটে গেলেও বালিগঞ্জ সার্কুলার রোডে রাস্তার ওপর পড়ে রয়েছে গাছ ও ভেঙে পড়া বাতিস্তম্ভ। ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। শহরবাসী সমস্যায় জেরবার হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও সাতদিন লাগবে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে জেরবার ম্যান্ডেভিলা গার্ডেন্সের। একটি আবাসনের বাসিন্দারাও। বেসমেন্টে জমে রয়েছে জল। ফলে জলে ডুবে রয়েছে বহু গাড়ি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। উমপুনের ধাক্কা লেগেছে কলকাতার সৌন্দর্যায়নে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লেকটাউনে ক্ষতিগ্রস্ত বিগ বেনের ঘড়ি। ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে গিয়েছে ঘড়ির ডায়াল ও কাঁটা।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget