এক্সপ্লোর

Iqbal Mirchi-র বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, Mumbai-এ ৫০০ কোটি টাকার তিনটি ভবন বাজেয়াপ্ত করল Enforcement Directorate

ED took action against the relatives of Iqbal Mirchi in October of this year. | এর আগে এ বছরের অক্টোবরে ইকবালের আত্মীয়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ইডি।

মুম্বই: ভারতের গোয়েন্দা সংস্থাগুলির ‘মোস্ট ওয়ান্টেড ডন’ দাউদ ইব্রাহিমের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী মাদক কারবারী ইকবাল মির্চির মালিকানাধীন তিনটি ভবন বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারীরা জানিয়েছেন, এই তিনটি ভবনের বিষয়ে ভুল তথ্য দিয়েছিল ইকবাল। ‘স্মাগলারস অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস অ্যাক্ট, ১৯৭৬’ অনুসারে ৫০০ কোটি টাকা মূল্যের এই তিনটি ভবন বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ইডি-র তদন্তে জানা গিয়েছে, ২০০৫ সালে স্যার মহম্মদ ইউসুফ ট্রাস্টের সঙ্গে যৌথভাবে ইকবাল মির্চি এই তিনটি ভবনের মালিকানার বিষয়ে ভুল তথ্য দেয়। ইডি-র আধিকারিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুম্বইয়ের ওরলিতে অবস্থিত রাবিয়া ম্যানসন, মরিয়ম লজ ও সি ভিউ বাজেয়াপ্ত করা হয়েছে। এই তিনটি ভবনের মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। একটি ট্রাস্টের পক্ষ থেকে দাবি করা হয়, এই ভবনগুলির মালিকানা তাদের। কারণ, ইকবাল মির্চি পুরো টাকা দেয়নি। সেই কারণে তাকে মালিকানা হস্তান্তর করা হয়নি। কিন্তু পরে তদন্তে দেখা যায়, ওই ট্রাস্টের দেওয়া তথ্য ভুল।’ এর আগে এ বছরের অক্টোবরে ইকবালের আত্মীয়দের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ইডি। সাতটি স্থাবর সম্পত্তি এবং সাতটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ২২.৪২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলির মধ্যে একটি সিনেমা হল, মুম্বইয়ের একটি হোটেল, একটি নির্মীয়মান হোটেল, একটি খামারবাড়ি, দু’টি বাংলো এবং মহারাষ্ট্রের পঞ্চগনিতে ৩.৫ একর জমি রয়েছে। দুবাইয়েও ইকবালের ২০০ কোটি টাকা মূল্যের ১৫টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget