এক্সপ্লোর

PM Modi Somnath Visit: সন্ত্রাস দিয়ে পদদলিত করা যাবে না বিশ্বাসকে, জঙ্গিদের উদ্দেশে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

শুক্রবার গুজরাতের সোমনাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: আফগানিস্তানে তালিবান আতঙ্কের মধ্যেই জঙ্গিদের উদ্দেশে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ‘সন্ত্রাস দিয়ে পদদলিত করা যাবে না বিশ্বাসকে’, হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার গুজরাতের সোমনাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সোমনাথ বিহারস্থান, সোমনাথ এগজিবিশন সেন্টার এবং নতুন করে সাজিয়ে তোলা মন্দিরের পুরনো অংশ ভার্চুয়ালি উদ্বোধন করেন। শ্রী পার্বতী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ধর্মীয় পর্যটন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থানও হবে। আমাদের অতীতের বিষয়ে তরুণরা জ্ঞানলাভও করতে পারবে। সন্ত্রাসের মাধ্যমে কখনও বিশ্বাসকে পদদলিত করা যাবে না। আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত।’

৪৭ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে সোমনাথ বিহারস্থান। পুণ্যার্থীদের সুবিধার্থেই এই বিহারস্থান তৈরি করা হয়েছে। পর্যটনে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে সোমনাথ এগজিবিশন সেন্টার। সেখানে পুরনো সোমনাথ মন্দিরের ভাঙা অংশ রাখা হয়েছে। অতীতে সোমনাথ মন্দির কেমন ছিল, সেটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সাড়ে তিন কোটি টাকা খরচ করে সোমনাথ মন্দিরের পুরনো অংশ নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।

সোমনাথ মন্দির ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলির অন্যতম। বারবার এই মন্দিরে আক্রমণ হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে মন্দির, লুটপাট চালানো হয়েছে। কিন্তু তারপর ফের নতুন করে তৈরি হয়েছে এই মন্দির। ইনদওরের রানি অহল্যবাই এই মন্দির তৈরি করেছিলেন। সেই কারণে এই মন্দিরের অপর নাম অহল্যবাই মন্দির। এবার পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গনকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। মন্দিরের অংশও বাড়ানো হয়েছে।

শ্রী পার্বতী মন্দির তৈরির জন্য খরচ ধরা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে আছে গর্ভগৃহ ও নৃত্যমণ্ডপ।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget