এক্সপ্লোর

প্রজাতন্ত্র দিবসের সকালে অসমের ডিব্রুগড়ে পরপর পাঁচটি গ্রেনেড বিস্ফোরণ, সন্দেহে আলফা

বিস্ফোরণগুলি হয় ডিব্রুগড়, তিনসুকিয়া ও চড়াইদেও জেলায়।আলফা(স্বাধীন) গোষ্ঠীর কাজ বলে সন্দেহ করা হচ্ছে।

ডিব্রুগড়: প্রজাতন্ত্র দিবসের সকালেই বিস্ফোরণে কেঁপে উঠল অসম। অন্তত পাঁচটি বিস্ফোরণ হয়েছে বলে খবর। বিস্ফোরণগুলি হয় ডিব্রুগড়, তিনসুকিয়া ও চড়াইদেও জেলায়। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ‘আমি এই বিস্ফোরণের নিন্দা করছি। এটা কাপুরুষোচিত আচরণ। এই ঘটনার সঙগে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছি পুলিশকে। মানুষ যোগ দেওয়াতেই আমরা অসমের ৩৩টি জেলায় ৭১-তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করতে পেরেছি। এর জন্য অসমের শান্তিপ্রিয় মানুষের বিশেষ ধন্যবাদ প্রাপ্য। রাজ্যে শান্তি ও স্থিতাবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন অসমের মানুষ।’ খবরে প্রকাশ, রবিবার সকালে প্রথম বিস্ফোরণটি হয় ডিব্রুগড়ের জেলায় ৩৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গ্রহম বাজারে একটি দোকানে। দ্বিতীয় বিস্ফোরণ হয় ডিব্রুগড়ের একটি গুরুদ্বারের কাছে। পরে, ডিব্রুগড়ের দুলিয়াজানে পুলিশ স্টেশনের কাছেই তৃতীয় বিস্ফোরণ হয়। বাকি দুটি বিস্ফোরণ হয় তিনসুকিয়ার দুমদুমা শহর এবং চড়াইদেও জেলার সোনারি শহরে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। সবক্ষেত্রেই গ্রেনেড হামলা হয়েছে বলে আশঙ্কাপ্রকাশ করা হচ্ছে। সংবাদসংস্থার খবর, বিস্ফোরণের পেছনে আলফা(স্বাধীন) গোষ্ঠী রয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। যদিও, এদিনের ধারাবাহিক বিস্ফোরণের দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত জানান, ‘রাজ্যের বিভিন্ন অংশে চারটি বিস্ফোরম হয়েছে। তবে কোনও জায়গা থেকেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমাদের সন্দেহ, এই ঘটনার পিছনে রয়েছে আলফা। আমরা তদন্ত চালাচ্ছি।’

Assam's Dibrugarh, Republic day, Two explosions, Grenade blasts

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget