এক্সপ্লোর

বেহাল অর্থনীতি, ‘অসুখ’ সারাতে মোদি সরকারকে পাঁচ দাওয়াই ডঃ মনমোহনের

মনমোহনের পাঁচ দাওয়াই কী কী?

নয়াদিল্লি: বিগত ছয় বছরে দেশের সার্বিক আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন ৫ শতাংশে এসে ঠেকেছে। জিডিপি হারও তলানিতে। দেড় দশকের মধ্যে সর্বনিম্ন। গাড়ি শিল্প ধুঁকছে। চাকরি নেই, বাড়ছে বেকার সমস্যা। এই বেহাল অর্থনীতিই গোটা দেশে সঙ্কটকালীন অবস্থার জন্ম দিয়েছে। আর এই কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ দায়ী করলেন মোদি সরকারের নীতিকেই। ‘বিমুদ্রাকরণ’ এবং ‘গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের ত্রুটিপূর্ণ বাস্তবায়ন’, এই দুই কারণেই বিগত কয়েক বছরে ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি, মত মনমোহন সিংহর।

তাঁর পরামর্শ, এই অবস্থায় সরকার শুধু শিরোনাম তৈরিতে ব্যস্ত না থেকে, অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে পরিকল্পনা করলে তা মঙ্গলময় হবে। দেশের এক হিন্দি ভাষার সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “মোদি সরকারের উচিত শিরোনাম তৈরির অভ্যাস থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন নিয়ে ধারাবাহিকভাবে পরিকল্পনা করা। অনেক সময় অতিবাহিত হয়েছে, এখন থেকেই পরিকল্পনা শুরু করা উচিত।” জিএসটি-কে ‘যুক্তিগ্রাহ্য’ করার পক্ষেও সওয়াল করেন ডঃ মনমোহন। একইসঙ্গে দেশের ‘অসুখ’ সারাতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে পাঁচ দাওয়াইয়ের পরমার্শও দিয়েছেন তিনি।

কী কী দাওয়াইয়ের পরামর্শ দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা দু’বারের প্রধানমন্ত্রী?

১. লাইনচ্যুত অর্থনীতি-কে পথে আনতে জিএসটি-কে বাস্তবোচিত করতে হবে। এতে কিছু সময় পর্যন্ত রাজস্ব ঘাটতি হলেও এটা করতেই হবে, মত মনমোহনের।

২. কৃষিকে চাঙ্গা করে গ্রামীণ উপভোক্তাদের পুনর্জীবিত করা। এই প্রসঙ্গে কংগ্রেস ইস্তেহারের কথা বলে মনমোহন বলেন, সেখানে ‘বিকল্পের’ কথা উল্লেখিত আছে। কৃষির বাজারকে উন্মুক্ত করলেই মানুষের হাতে টাকা আসবে, মত প্রাক্তন প্রধানমন্ত্রীর।

 ৩. বাজারে পুঁজির বিন্যাসে বাড়াতে হবে জোগান।

৪. শ্রমিকের সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত শিল্প যেমন- বস্ত্র, গাড়ি, ইলেকট্রনিক্স এবং আবাসনের পুনরুজ্জীবন প্রয়োজন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে ঋণের বিষয়টি আরও সহজ করতে হবে।

৫. আমেরিকা ও চীনের বাণিজ্য যুদ্ধের মধ্যে বিকল্প পথ খুঁজে বার করতে হবে। এই পথ অনুসরণ করলেই আগামী তিন-চার বছরের মধ্যে আমাদের সার্বিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget