এক্সপ্লোর

Centre on Covid19: টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলে অন্য ভ্যাকসিন দেওয়া যাবে না, জানিয়ে দিল কেন্দ্র

মঙ্গলবার কেরল হাইকোর্টে এক মামলার শুনানিতে এ কথা জানিয়ে দিল কেন্দ্র।

তিরুঅনন্তপুরম: কোনও ব্যক্তির যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তাঁকে আর নতুন করে অন্য কোনও ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। কেরলের এক ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে আজ কেরল হাইকোর্টে এমনই জানাল কেন্দ্রীয় সরকার।

কান্নুরের এক ব্যক্তি সৌদি আরবে কর্মরত। সেখানে কোভিশিল্ড স্বীকৃত হলেও, কোভ্যাকসিন এখনও স্বীকৃতি পায়নি। অথচ গিরিকুমার ঠেক্কান কুন্নুমপুরথ (৫০) নামে এই ব্যক্তি কোভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন। ৩০ অগাস্টের মধ্যে তাঁকে সৌদি আরবে ফিরতে হবে। না হলে তিনি কর্মহীন হয়ে পড়বেন। সৌদি আরবে ফিরতে হলে তাঁকে কোভিশিল্ড নিতে হবে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন গিরিকুমার। কিন্তু কেরল হাইকোর্টে এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিল, একবার ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ হয়ে গেলে আর অন্য কোনও ভ্যাকসিন দেওয়া যাবে না।

কেরল হাইকোর্টে আবেদনে গিরিকুমার বলেন, ‘এ বছরের জানুয়ারিতে সৌদি আরবে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সেখান থেকে দেশে ফিরে আসেন তিনি। কেন্দ্রীয় সরকার যখন ৪৫ বছরের বেশি বয়সি ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করে, তখন তিনি পাসপোর্টের তথ্য দিয়ে কোউইন পোর্টালের মাধ্যমে নাম নথিভূক্ত করেন। ১৭ এপ্রিল তিনি কোভ্যাকসিনের প্রথম ডোজ পান। একমাস পরে তিনি দ্বিতীয় ডোজ পান। কোভ্যাকসিন ডোজ সম্পূর্ণ হওয়ার পর তিনি জানতে পারেন, সৌদি আরবে এই ভ্যাকসিন স্বীকৃত নয়। আগে এ কথা জানতে পারলে তিনি কোভ্যাকসিন নিতেন না। কিন্তু কোভ্যাকসিন নেওয়ার ফলে বিদেশে তাঁর চাকরি নিয়ে এখন টানাটানি। তাঁর চাকরি বাঁচাতে হলে কোভিশিল্ড নেওয়া জরুরি।’

কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, অন্য কোনও ভ্যাকসিন ডোজ দেওয়া সম্ভব নয়।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৬৬ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৪৩৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৬৯ হাজার ৮৪৬।  যা গত ১৪৬ দিনে সর্বনিম্ন। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৩০ জন সুস্থ হয়েছেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget