এক্সপ্লোর

Yamuna Pollution: ৭০ বছরের জঞ্জাল ২ দিনে সাফ করা যায় না, যমুনার দূষণ নিয়ে মন্তব্য কেজরিওয়ালের

Pollution of Yamuna River: এবারের ছটপুজোর আগে যমুনা নদীর দূষণ মাত্রা ছাড়ায়। যমুনা নদীতে সাদা ফেনা ভাসতে দেখা যায়। তার মধ্যেই পুণ্যস্নান করেন বহু মানুষ। বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে দিল্লি সরকার।

নয়াদিল্লি: ৭০ বছর ধরে জঞ্জাল জমেছে যমুনা নদীতে। সেটা মাত্র দু’দিনে পরিষ্কার করা সম্ভব নয়। এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আজ এক সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘২০১৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পরের ভোটের আগে যমুনা নদী পরিষ্কার হয়ে যাবে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে এই কাজের তদারকি করছি।’

এবারের ছটপুজোর আগে যমুনা নদীর দূষণ মাত্রা ছাড়ায়। যমুনা নদীতে সাদা ফেনা ভাসতে দেখা যায়। তার মধ্যেই পুণ্যস্নান করেন বহু মানুষ। যমুনার দূষণ নিয়ে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়েছে দিল্লির আম আদমি পার্টি সরকার। ভোটের সময় কেজরিওয়াল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে কথা উল্লেখ করে আক্রমণ শানাচ্ছে বিজেপি। এর জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘২০১৫ সালের ভোটের সময় আমরা বলেছিলাম, পরের ভোটের আগে যমুনা পরিষ্কার হয়ে যাবে। ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে যাতে যমুনা নদীর জল স্নান করার উপযুক্ত হয়ে ওঠে, তার জন্য ৬ দফা পরিকল্পনা করা হয়েছে। আমি নিজে যমুনা নদীর জলে ডুব দেব। দিল্লির মানুষও যাতে যমুনা নদীর জলে ডুব দিতে পারেন, তার ব্যবস্থা করব।’

কেজরিওয়াল আরও বলেছেন, ‘এখন দিল্লিতে দিল্লিতে নিকাশি ব্যবস্থার সর্বোচ্চ পরিমাণ ৬৫০ এমজিডি, যা ৮৫০ এমজিডি-র মতো হওয়া উচিত। এর জন্য আমরা নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করছি। প্রথমত, নতুন ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত, বর্তমানে যে প্ল্যান্টগুলি আছে, সেগুলির পরিসর বৃদ্ধি করা হচ্ছে। তৃতীয়ত, পুরনো প্ল্যান্টগুলির প্রযুক্তিতে বদল আনা হচ্ছে। এছাড়া যে অঞ্চলগুলিতে নিকাশি ব্যবস্থা রয়েছে, সেখানকার বাড়িগুলিতে সংযোগ দেওয়া হবে। এর আগে সাধারণ মানুষকেই নিকাশি সংযোগের ব্যবস্থা করতে হত। নিকাশি ব্যবস্থার ভোল বদলে দেওয়ার কাজ শুরু হয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে কাজ চলছে। আমি নিজে কাজ পর্যবেক্ষণ করছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget