এক্সপ্লোর

মুক্তি চেয়ে সরব বিরোধী নেতারা, ৭ মাস গৃহবন্দি ফারুককে আটক রাখার নির্দেশ প্রত্যাহার সরকারের

জম্মু ও কাশ্মীরের আলাদা রাজ্যের মর্যাদা বাতিলের আগের দিন, গত ৫ আগস্ট ফারুকের পাশাপাশি আটক করে গৃহবন্দি করা হয় তাঁর ছেলে তথা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতিকেও। মেহবুবা ছিলেন বিজেপি-পিডিপি জোট সরকারের মুখ্যমন্ত্রী।

শ্রীনগর: দীর্ঘ সাত মাস বাদে ডঃ ফারুক আবদুল্লাকে আটক রাখার নির্দেশ প্রত্যাহার করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। গত বছর আগস্টে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ফারুক সহ কাশ্মীরের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা-নেত্রীকে গৃহবন্দি করা হয়। আজ স্থানীয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর জনসুরক্ষা আইন, ১৯৭৮ এর ১৯ (১) অনুচ্ছেদে অর্পিত ক্ষমতা প্রয়োগ করে সরকার শ্রীনগরের জেলাশাসকের দেওয়া No. DMS/PSA/120/2019 আটক রাখার নির্দেশটি প্রত্যাহার করছে। ফারুক শ্রীনগরের গুপকার রোডের বাসভবনে বন্দি রয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) দলের সভাপতি। জম্মু ও কাশ্মীরের আলাদা রাজ্যের মর্যাদা বাতিলের আগের দিন, গত ৫ আগস্ট ফারুকের পাশাপাশি আটক করে গৃহবন্দি করা হয় তাঁর ছেলে তথা আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতিকেও। মেহবুবাও ছিলেন বিজেপি-পিডিপি জোট সরকারের মুখ্যমন্ত্রী। এ সপ্তাহের গোড়ায় দেশের বিরোধী শিবিরের কয়েকজন নেতা এই তিনজনেরই মুক্তি চেয়ে সরব হন। তাঁরা বিবৃতি দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাকি সব আটক রাজনৈতিক লোকজনের এখনই মুক্তি দাবি করা আমাদের অবশ্য করণীয় কর্তব্য। বিবৃতিটি ট্যুইট করেছেন এনসিপি সভাপতি শরদ পওয়ার। বিবৃতিতে মোদি সরকার ‘দমনপীড়নমূলক প্রশাসনিক পদক্ষেপে’র মাধ্যমে গণতান্ত্রিক বিরুদ্ধতার ‘কন্ঠরোধ করছে’ বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এনসি-ও সম্প্রতি বলেছে, ফারুককে আটকে রেখে দেওয়ার মধ্য দিয়ে কেন্দ্র যে কাশ্মীরের মানুষের প্রতিনিধিত্ব পছন্দ করে না, সেটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতা ও উত্তর কাশ্মীরের সাংসদ মহম্মদ আকবর লোন বলেন, গত দুটি দশকে যেসব সাফল্য, ফসল এসেছিল, কাশ্মীরে মূলস্রোতের রাজনীতিকে নাকচ করে সেসব জলাঞ্জলি দিয়ে এক বিপজ্জনক শূন্যতা তৈরি করেছে কেন্দ্রের সরকার। একজন সাংসদকে, যাঁকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি কাশ্মীরের ‘তৃতীয় পক্ষ’ বলে উল্লেখ করেছিলেন, আটকে রাখাটা ‘অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget