এক্সপ্লোর

মধ্যরাতেই মেটাতে হবে বকেয়া, এয়ারটেল, ভোডাফোনকে নির্দেশ কেন্দ্রের

ভারতী এয়ারটেল জানিয়েছে, তারা ঋণ শোধ করতে প্রস্তুত।

নয়াদিল্লি: বকেয়া শোধের জন্য ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া সহ একাধিক টেলিকম সংস্থাকে সময়সীমা বেঁধে দিল কেন্দ্র। শুক্রবার রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য ভারতে ব্যবসাকারি একাধিক টেলিকম সংস্থাকে নির্দেশ দিল টেলিকম দফতর। কেন্দ্রের এই নির্দেশ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক টেলিকম সংস্থার এক কর্মী। সরকারের নির্দেশ পাওয়ার পর ভারতী এয়ারটেলের মতো সংস্থা জানিয়েছে, তারা ঋণ শোধ করতে প্রস্তুত। তবে তার জন্য অন্তত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাই।

টেলিকম দফতরকে চিঠি লিখে ভারতী এয়ারটেলের তরফে জানানো হয়েছে, “শীর্ষ আদালতের নির্দেশ মতো আমরা ১০ হাজার কোটি টাকা বকেয়া শোধ করতে প্রস্তুত। তবে আমাদের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিতে হবে।” বকেয়া মোট ৩৫ হাজার ৫৮৬ কোটির মধ্যে বাকি টাকা তারা ১৭ মার্চের মধ্যে দেবে।

তবে ভোডাফোন আইডিয়ার মতো সংস্থা সরকারের এই নির্দেশে কার্যত খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। কোনও রকম ‘পরিত্রাণ’ না পেলে পরিষেবা বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছে তারা। ভোডাফোনের কাছ থেকে ৫৩ হাজার কোটি টাকা পায় সরকার। এর মধ্যে স্পেকট্রাম বাবদ বকেয়া  ২৪ হাজার ৭২৯ কোটি টাকা। আর বাকি ২৮ হাজার ৩০৯ কোটি টাকা লাইসেন্স বাবদ বকেয়া রয়েছে ভোডাফোনের। গত সপ্তাহেই ভোডাফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিক রিড জানিয়েছেন, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর ভারতে কোম্পানির অবস্থা সংকটপূর্ণ।

গত সেপ্টেম্বরেই ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভিআইল) ৫০ হাজার ৯২২ কোটি টাকার লোকসান করেছে। ডিসেম্বরে এই সংস্থার ক্ষতি হয়েছে ৬ হাজার ৪৩৯ কোটি টাকা। এই পরিস্থিতিতে বকেয়া শোধ করা ভোডাফোন আইডিয়া লিমিটেডের পক্ষে কার্যত অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এমনকি ভোডাফোন বন্ধ হয়ে যাওয়ার মতো আশাঙ্কাও তৈরি হয়েছে।

শুক্রবার এজিআর নিয়ে মামলায় রায় ঘোষণা করেছেন বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এস আব্দুল নাজির ও বিচারপতি এম আর শাহর ডিভিশন বেঞ্চ। টেলিকম দফতরকে এই তিন বিচারপতির বেঞ্চ সরকারের বকেয়া আদায়ের জন্য টেলিকম দফতরকে নির্দেশ দিয়েছে। এয়ারটেল, ভোডাফোন ছাড়াও রাষ্ট্রায়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল সহ ১৫টি সংস্থার কাছে মোট ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে সরকারের। যার মধ্যে লাইসেন্স বাবদই বকেয়া রয়েছে ৯২ হাজার ৬৪২ কোটি টাকা। স্পেকট্রাম ব্যবহার বাবদ আরও বকেয়া ৫৫ হাজার ৫৪ কোটি টাকা। এই সব বকেয়াই শুক্রবার মধ্যরাতের মধ্যে পরিশোধ করার জন্য টেলিকম সংস্থাগুলোক নির্দেশ দিয়েছে টেলিকম দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget