এক্সপ্লোর

Gujarat CM Collapse: হঠাৎ অসুস্থ, মঞ্চেই সংজ্ঞাহীন গুজরাতের মুখ্যমন্ত্রী, ভর্তি হাসপাতালে

Gujarat CM Vijay Rupani: অতিরিক্ত ক্লান্তি ও রক্তচাপ কমে যাওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে।

ভদোদরা: বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাঁকে আমদাবাদের ইউ এন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী নীতীন পটেল। তিনি আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তবে তিনি আপাতত সম্পূর্ণ সুস্থ।

ইউ এন মেহতা হাসপাতালের ডিরেক্টর আর কে পটেল জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী আপাতত স্থিতিশীল। তাঁর ইসিজি, সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক। ভয়ের কোনও কারণ নেই। তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে ২৪ ঘণ্টা হাসপাতালে রাখা হবে।’

Praying for speedy recovery of h’ble CM Shree @vijayrupanibjp ji🙏@CMOGuj #VijayRupani pic.twitter.com/WsMSqxBHyD

— BHIKHALAL RATHAVI (@BHIKHALALRATHA1) February 14, 2021

">

পরের রবিবার, ২১ তারিখ গুজরাতে পুর নির্বাচন। তারই প্রচারে এদিন ভদোদরায় যান গুজরাতের মুখ্যমন্ত্রী। তিনি তারসালি ও করেলিবাগে ভোটের প্রচারসভায় যোগ দেওয়ার পর নিজামপুরা অঞ্চলে যান। সেখানে মঞ্চে বক্তব্য পেশ করার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। পিছন থেকে এক নিরাপত্তারক্ষী এসে তাঁকে ধরার চেষ্টা করেন। আরও কয়েকজন ছুটে আসেন। কিন্তু গুজরাতের মুখ্যমন্ত্রীকে দাঁড় করিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি প্রথমে হাঁটু মুড়ে বসে পড়েন, তারপর শুয়ে পড়েন। মঞ্চেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে আমদাবাদে নিয়ে গিয়ে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত ক্লান্তি ও রক্তচাপ কমে যাওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

এ বিষয়ে বিজেপি নেতা ভরত দাঙ্গের জানিয়েছেন, ‘গত দু’দিন ধরেই মুখ্যমন্ত্রীর শরীর ভাল ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি শনিবার জামনগরে এবং রবিবার ভদোদরায় প্রচার কর্মসূচি বাতিল করেননি। তার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।’

২১ তারিখ ভদোদরা সহ গুজরাতের ৬টি পুরসভার নির্বাচন। এরপর ২৮ তারিখ পঞ্চায়েত নির্বাচন। এখন জোরকদমে তারই প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget