এক্সপ্লোর

দুর্বল আর্থিক নীতি, বিমুদ্রাকরণ, ভুল ভাবে চালু জিএসটির ফলে গুজরাতে বন্ধ কলকারখানা, বেকারি বেড়েছে, ভিনরাজ্যের লোকজনের ওপর হামলা অসন্তোষের প্রতিফলন, ফেসবুকে রাহুল, ওনার লজ্জা হয় না? পাল্টা ট্যুইট রুপানির

নয়াদিল্লি: গুজরাতে ভিন রাজ্য থেকে যাওয়া শ্রমিক, কর্মীদের ওপর হামলার ব্যাপারে ‘দুর্বল’ আর্থিক নীতি, নোট বাতিল ও ‘ভুলভাবে চালু করা জিএসটি’-র প্রসঙ্গ টানলেন রাহুল গাঁধী। ফেসবুক পোস্টে কংগ্রেস সভাপতি লিখেছেন, গুজরাতে বাইরের রাজ্যের লোকজনের ওপর আক্রমণ ব্যবসা বাণিজ্য, অর্থনীতির জন্য শুভ নয়, সরকারকে শান্তি ফেরাতে ও প্রতিটি ভারতীয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্পষ্ট পদক্ষেপ করতে হবে। গত ২৮ সেপ্টেম্বর সবরকান্ঠায় ১৪ মাসের মেয়ের ধর্ষণের পর থেকে ৬টি জেলায় হিন্দিভাষীদের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় আপত্তিকর প্রচারের পাশাপাশি তাদের ওপর বিক্ষিপ্ত হামলাও হয়েছে। পুলিশ শিশু ধর্ষণে অভিযুক্ত হিসাবে রবীন্দ্র সাহু নামে বিহার থেকে আসা স্থানীয় সেরামিক কারখানার এক শ্রমিককে গ্রেফতার করেছে। রাহুল লিখেছেন, দুর্বল আর্থিক নীতি, বিমুদ্রাকরণ ও ভ্রান্ত রাস্তায় কার্যকর করা জিএসটির ফলে গুজরাতে একাধিক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, বেকারি বেড়েছে। গুজরাত জুড়ে ভিন রাজ্যের লোকজনের ওপর হামলায় এটাই দেখা গেল। সরকারের কর্মসংস্থান সৃষ্টিতে ‘অক্ষমতা’র ফলে ক্রোধ, অসন্তোষ বাড়ছে। যুবকরা হতাশ, সরকারের ওপর বিরক্ত। তারই প্রতিফলন ঘটেছে বাইরের রাজ্য থেকে আসা লোকজনের ওপর হামলায়। ভিন রাজ্য থেকে আসা কর্মিবাহিনী আমাদের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে অভিমত জানিয়েছেন রাহুল, লিখেছেন, ওদের ওপর হামলা হওয়ায় একটা ভীতি, সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে যা শিল্পবাণিজ্য, অর্থনীতির উপযোগী নয়। সরকারকে নির্নায়ক ব্যবস্থা নিতে হবে, শান্তি পুনঃপ্রতিষ্ঠায়, প্রতিটি ভারতীয়ের সুরক্ষা সুনিশ্চিত করতে যা যা তার পক্ষে সম্ভব, সব করতে হবে। এদিকে পাল্টা রাহুলকে ট্যুইটে কটাক্ষ করে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি বলেছেন, কংগ্রেস সভাপতি কি নিজের দলের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন যারা গুজরাতে ভিনরাজ্যের বাসিন্দাদের ওপর হামলায় উসকানি দিয়েছে? প্রসঙ্গত, কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকোর ও তাঁর গুজরাত ক্ষত্রিয়-ঠাকোর সেনাকে হিন্দিভাষীদের ওপর হামলার জন্য দায়ী করছে বিজেপি। রুপানি বলেছেন, কংগ্রেস প্রথমে ভিনরাজ্যের লোকজনের ওপর হিংসায় প্ররোচনা দিয়েছে। কংগ্রেস সভাপতি হিংসার নিন্দা করে ট্যুইট করেছেন। ওনার বিন্দুমাত্র লজ্জা হয় না? উনি গুজরাতে হিংসার বিরোধী হলে ভিনরাজ্যের লোকজনের ওপর হামলায় উসকানি দেওয়া নিজের দলের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত। ট্যুইট করা নয়, ব্যবস্থা নেওয়াই সমাধান। উনি কি তা করবেন? তাঁর সরকার সব নাগরিককে তারা গুজরাতে নিরাপদ, সুরক্ষিত, এই আশ্বাস দিতে, তাদের আস্থা ফিরে পেতে জোর চেষ্টা করছে বলেও জানান রুপানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget