এক্সপ্লোর

দিল্লিতে ভারী বৃষ্টি, মিন্টো ব্রিজের নীচে জলে ডুবে যাওয়া গাড়ির মধ্যে থাকা এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

দিল্লিতে আজও বৃষ্টি হয়। তার ফলে বিভিন্ন জায়গায় জলে আটকে পড়ে গাড়ি।

  নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে দিল্লিতে আটকে পড়ল সরকারি বাস। দমকল ডেকে উদ্ধার যাত্রীদের। আজ সকাল থেকেই রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়। মিন্টো রোড সেতুর আন্ডারপাসে আটকে পড়ে দিল্লি পরিবহণ নিগমের একটি বাস। যাত্রীদের উদ্ধারের জন্য ডাকতে হয় দমকলকে। শেষপর্যন্ত বাসের ছাদের অংশ খুলে বের করা হয় আটকে পড়া যাত্রীদের। অন্যদিকে, মিন্টো ব্রিজের নীচে জলে গাড়ি ডুবে যাওয়ায় সেই গাড়ির মধ্যে থাকা ৫৬ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম কুন্দন কুমার। তিনি উত্তরাখণ্ডের পিথোরাগড়ের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, তিনি একটি গাড়ি চালিয়ে নয়াদিল্লি রেলস্টেশন থেকে কনট প্লেসের দিকে যাচ্ছিলেন। সেই সময় জলে আটকে পড়ে গাড়িটি। সেই গাড়ি থেকে বেরোতে না পেরেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী ও দুই মেয়ে বর্তমান। গতকাল রাত থেকেই দিল্লিতে বৃষ্টি শুরু হয়। রাতভর বৃষ্টিতে অনেক জায়গাই জলমগ্ন হয়ে গিয়েছে। মিন্টো রোডে একটি বাস জলে আটকে পড়ার খবর পেয়েই উদ্ধারকার্যে নামেন দমকল কর্মীরা। ওই বাসের চালক ও কন্ডাক্টরকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু কুন্দনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর দেহ যখন জলের বাইরে আনা হয়, তখন আর প্রাণ নেই। দিল্লিতে আজও বৃষ্টি হয়। তার ফলে বিভিন্ন জায়গায় জলে আটকে পড়ে গাড়ি। প্রবল যানজট তৈরি হয়। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মিন্টো রোড আন্ডারপাসে জল জমে গিয়েছে। মিন্টো ব্রিজের নীচে দু’টি অটো রিকশাও আটকে পড়ে। তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া জানিয়েছেন, ‘পূর্ত দফতর, দিল্লি জল বোর্ড, দিল্লি পুরসভা ও বন্যা মোকাবিলা দফতর একযোগে কাজ করছে। আমাদের অনেক আধিকারিকই এখন করোনা মোকাবিলায় কাজ করছেন। তা সত্ত্বেও বৃষ্টির সময় আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget