এক্সপ্লোর

মানুষের ত্বকে কতক্ষণ বেঁচে থাকতে পারে করোনাভাইরাস? গবেষণায় উঠে এল এই তথ্য

গবেষণা অনুসারে, দুটি ভাইরাসই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে নিষ্ক্রিয় হয়ে যায়। গবেষণার এই ফলাফল কোভিড-১৯ সংক্রমণ রুখতে বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব আরও একবার তুলে ধরেছে। গবেষকদের মধ্যে ছিলেন জাপানের কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের বিজ্ঞানীরাও।

নয়াদিল্লি: মানুষের ত্বকে করোনাভাইরাস প্রায় নয় ঘন্টা টিকে থাকতে পারে। একটি গবেষণায় এমনই দাবি করা  হয়েছে। গবেষণাকারীরা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও নোভেল করোনাভাইরাসের তুলনামূলক সমীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁরা বলেছেন, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস (আইএবি) মানুষের ত্বকে দুই ঘণ্টা বেঁচে থাকতে পারে। অন্যদিকে, করোনাভাইরাস মানুষের ত্বকে নয় ঘন্টা বেঁচে থাকতে পারে। ক্লিনিক্যাল ইনফেকসাস ডিজিজ ম্যাগাজিনে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণা অনুসারে, দুটি ভাইরাসই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে নিষ্ক্রিয় হয়ে যায়। গবেষণার এই ফলাফল কোভিড-১৯ সংক্রমণ রুখতে বারবার সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব আরও একবার তুলে ধরেছে। গবেষকদের মধ্যে ছিলেন জাপানের কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের বিজ্ঞানীরাও। ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে লেখা হয়েছে, নোভেল করোনাভাইরাস মানুষের ত্বকে প্রায় নয় ঘণ্টা বেঁচে থাকতে পারে। এর ফলে আইএবি-র চেয়ে এই ভাইরাসের সংক্রমণের আশঙ্কা বাড়তে পারে। গবেষকরা করোনার সংক্রমণের প্রসার এড়াতে হাতের ব্যাপারে স্বাস্থ্য বিধি অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন। উল্লেখ্য, সারা বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের দাপট। সংক্রমণ এড়াতে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭০ লক্ষের গণ্ডি পেরোল। সুস্থতার সংখ্যা ৬০ লক্ষ পার।দেশে কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। একইসঙ্গে বাড়ল দৈনিক সুস্থতাও। এই নিয়ে ৬৬ দিন দৈনিক সংক্রমিতের সংখ্যায় ভারত বিশ্বে এক নম্বরে। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৩৩৪ জনের। একদিনে মৃত ৯১৮। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৯২৬। বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতাও। করোনায় সারা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লক্ষ ৭১ হাজার ৪৬ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৪ হাজার ৫৮৬। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৯০। মোট আক্রান্ত ৩ কোটি ৭০ লক্ষ ৮১ হাজার ৬৩১। একদিনে সংক্রমিত ২ লক্ষ ৯৫ হাজার ৮৭৩। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬২ হাজার ৯৯। বিশ্বে মোট সুস্থ ২ কোটি ৫৭ লক্ষ ৫৮ হাজার ৬৩৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৯৫৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ৩৫ হাজার ৬৬৪ জন। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা ও ব্রাজিল। আমেরিকায় কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ। সে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ৩৩৭ জনের। একদিনে মৃত ৭৬৭। মোট আক্রান্ত হয়েছেন ৭৭ লক্ষ ১১ হাজার ১৮১ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫২ হাজার ৬২২।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget