এক্সপ্লোর

Coronavirus Cases India Today:অব্যাহত করোনার দাপট, রেকর্ড ভেঙে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছল ৪ লক্ষে

অব্যাহত করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট। প্রত্যেকদিন রেকর্ড ভাঙছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা এবার চার লক্ষে পৌঁছে গেল।

নয়াদিল্লি:  অব্যাহত করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট। প্রত্যেকদিন রেকর্ড ভাঙছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা এবার চার লক্ষে পৌঁছে গেল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৪,০১,৯৯৩। মৃত্যু হয়েছে ৩,৫২৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৯,৯৮৮ জন আক্রান্ত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল।

ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে যে, ৩০ এপ্রিল পর্যন্ত ২৮,৮৩,৩৭,৩৮৫ নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল এই সংখ্যা ছিল ১৯,৪৫,২৯৯।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন ৷ মৃত্যু হয়েছিল ৩৪৯৮ জনের ৷  সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ২ লক্ষ ৯৭ হাজার ৫৪০ জন ৷

শনিবারের পরিসংখ্যান আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় আগের দিনকে ছাপিয়ে গেল। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩২,৬৮,৭১০।

সবমিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯১,৬৪,৯৬৯। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১,৫৬,৮৪,৪০৬ জন। মোট মৃতের সংখ্যা ২,১১,৮৫৩। এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ১৫,৪৯,৮৯,৬৩৫ জনের।

মহারাষ্ট্রে শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ৬২,৯১৯। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৬২,৬৪০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৮২৮ জনের। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তর সংখ্যা ৪৬,০২,৪৭২।এখনও পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ৬৮,৮১৩ জন।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৭,০৪৭। পজিটিভিটি রেট ৩২.৬৯ শতাংশ। দিল্লির স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই নিয়ে পরপর নয়দিন দিল্লিতে করোনায় ৩০০ জনের বেশি আক্রান্তর মৃত্যু হয়েছে।  

 দেশে করোনায় মৃত্যুর ১.১০ শতাংশ। রিকভাররি রেট ৮২ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর হার বেড়ে হয়েছে ১৭ শতাংশ। অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যায় ভারত দ্বিতীয় স্থানে। মোট আক্রান্তের সংখ্যাতেও ভারত দ্বিতীয় স্থানে। অন্যদিকে, বিশ্বে আমেরিকা, ব্রাজিল ও মেক্সিকোর পর ভারতের করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget