এক্সপ্লোর

Zydus Cadila Vaccine:ছাড়পত্র চেয়ে আবেদন, ইঞ্জেকশন ছাড়াই প্রয়োগ করা যাবে জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন 

ব্যাঙ্গালোরের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির দাবি, ইঞ্জেকশন ছাড়াই ফার্মাজেট পদ্ধতিতে প্রয়োগ করা যাবে। এই পদ্ধতির ব্যবহারের ফলে ভ্যাকসিনের পর  পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমবে।

নয়াদিল্লি: দেশী কোম্পানি জাইডাস ক্যাডিলা তাদের করোনা ভ্যাকসিন জাইকোভ-ডি (ZyCoV-D)-র আপৎকালীন ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-র অনুমোদন চেয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত ৫০ টির বেশি কেন্দ্রে তাদের করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়েছে। ট্রায়াল সংক্রান্ত তথ্য ডিসিজিআই-কে দেওয়া হয়েছে। 
 জাইডাস ক্যাডিলা জানিয়েছে, এই ভ্যাকসিন কোভিড-১৯ এর বিরুদ্ধে একটি প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। ক্যাডিলা হেল্থকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর শারবিল পাটিল দাবি করেছেন, অনুমোদন মিললে এই ভ্যাকসিন শুধু প্রাপ্তবয়স্কদেরই নয়, ১২ থেকে ১৮ বছর বয়সীদের পক্ষেও সহায়ক হবে। 

জাইকোভ-ডি ভ্যাকসিনের জন্য ইঞ্জেকশনের প্রয়োজন হবে না

ব্যাঙ্গালোরের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির দাবি, ইঞ্জেকশন ছাড়াই ফার্মাজেট পদ্ধতিতে প্রয়োগ করা যাবে। এই পদ্ধতির ব্যবহারের ফলে ভ্যাকসিনের পর  পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমবে। এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হলে তা হবে করোনা প্রতিরোধের ক্ষেত্রে বিশ্বের প্রথম ডিএনএ ভিত্তিক ভ্যাকসিন। দেশে পঞ্চম টিকা হিসেবে এর ব্যবহার হবে।এখনও পর্যন্ত  সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক ভি ও আমেরিকার মডার্না ভ্যাকসিন দেশে অনুমোদিত হয়েছে। 

ছাড়পত্র মিললে ডিএনএ-প্লাসমিড ভিত্তিক জাইকোভ-ডি ভ্যাকসিন তিনটি ডোজে প্রয়োগ করা হবে।এই ভ্যাকসিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা যায়। ফলে দেশের যে কোনও প্রান্তে সহজেই এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া যাবে। কেন্দ্রীয় জৈবপ্রযুক্তি দপ্তরের বায়োটেকনলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল (বিআইআরএসি)-এর আওতায় ন্যাশনাল বায়োফার্মা মিশন (এবিএম)-এর পক্ষ থেকে এই টিকার ক্ষেত্রে সহযোগিতা মিলেছে। 

জাইডাস ক্যাডিলার এই ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল সমাপ্ত হয়েছে। ২৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের ওপর এই ট্রায়াল চালানো হয়েছে। কোম্পানির দাবি, ক্নিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, এই ভ্যাকসিন শিশুদের পক্ষেও সুরক্ষিত। কোম্পানি তাদের ট্রায়াল সংক্রান্ত তথ্য ডিসিজিআই-কে দিয়েছে। আপৎকালীন ব্যবহারের ছাড়পত্র পেলে জুলাইয়ের শেষ বা অগাস্টের প্রথম সপ্তাহে ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের টিকাকরণ শুরু হতে পারে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget