এক্সপ্লোর

৫৯টি অ্যাপ বাতিল ‘ডিজিট্যাল স্ট্রাইক’, ভারতের দিকে কেউ কুনজর দিলে যোগ্য জবাব,বললেন রবিশঙ্কর প্রসাদ

গতকালই বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান টিকটক নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে দাবি করেন।

কলকাতা: চিনের ৫৯টি অ্যাপ বাতিলকে ‘ডিজিট্যাল স্ট্রাইক’ বলে আখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি জানিয়েছেন, ভারত শান্তি চায়। তবে কেউ যদি ভারতের প্রতি খারাপ নজর দেয়, তাহলে যোগ্য জবাব দেওয়া হবে। আজ এক ভার্চুয়াল জনসভায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে রবিশঙ্কর বলেছেন, ‘এখন দু’টি সি-র কথা শোনা যাচ্ছে। একটি হল করোনা ভাইরাস, আর অন্যটি হল চিন। আমরা শান্তি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। কিন্তু কেউ যদি কুনজর দেয়, তাহলে আমরা উপযুক্ত জবাব দেব। আমাদের যদি ২০ জন জওয়ান প্রাণ বিসর্জন দিয়ে থাকেন, তাহলে চিনের ক্ষতি দ্বিগুণ। আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন, চিনের কতজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে, সেটা ওরা বলছে না।’ গত কয়েক বছরে দেশে জঙ্গি হামলার পর পাল্টা আঘাত হানার কথা উল্লেখ করে রবিশঙ্কর বলেছেন, ‘আপনাদের নিশ্চয়ই মনে আছে, উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলার পর আমরা কীভাবে জবাব দিয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী যকন বলছেন জওয়ানদের বলিদান বৃথা যাবে না, সে কথার তাৎপর্য আছে। আমাদের সরকারের প্রতিশ্রুতি পালন করার ইচ্ছাশক্তি আছে।’ রবিশঙ্কর আরও বলেছেন, ‘দেশের মানুষের তথ্য সুরক্ষিত রাখার জন্য ডিজিট্যাল স্ট্রাইক করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এক অদ্ভুত ঘটনা দেখতে পাচ্ছি। এর আগে এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল, আমরা কেন চিনের অ্যাপগুলি নিষিদ্ধ করে দিচ্ছি না। এখন ওরা প্রশ্ন করছে, আমরা কেন অ্যাপগুলি নিষিদ্ধ করে দিলাম। এটা অদ্ভুত, ওরা কেন সঙ্কটের সময় সরকারের পাশে থাকতে পারে না?’ গতকালই বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান টিকটক নিষিদ্ধ করা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে দাবি করেন। এরই পাল্টা সমালোচনা করলেন রবিশঙ্কর। ভারত-চিন সীমান্ত সংঘাতের বিষয়ে সিপিএমের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget