এক্সপ্লোর

'চিন বরাবর ভারত-বিরোধী', তাই বয়কট করুন চিনা পণ্য, কাল থেকে প্রচারে ব্যবসায়ী সংগঠন

সিএআইটি-র আওতায় রয়েছেন সাত কোটি ব্যবসায়ী ও ৪০,০০০ বাণিজ্যিক সংগঠন।

নয়াদিল্লি: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক দিয়েছেন। লাদাখ সীমান্তে উত্তেজনা এবং করোনা ভাইরাস সংক্রমণের জন্য চিনা পণ্য বয়কটের পক্ষে সওয়াল শুরু করেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে চিনা পণ্য বয়কটের জন্য দেশজুড়ে প্রচার চালানোর কথা ঘোষণা করল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। এই সংগঠনের সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল ও জাতীয় সভাপতি বি সি ভারতীয়ার দাবি, ‘চিন বরাবরই ভারতের বিরোধী। আমরা গত চার বছর ধরে চিনা পণ্য বয়কট করার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচারের ফলে চিন থেকে পণ্য আমদানি কমেছে। ২০১৭-১৮ অর্থবর্ষে যেখানে আমদানির পরিমাণ ছিল ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের, সেটা এখন কমে হয়েছে ৭০ বিলিয়ন মার্কিন ডলারে।’ সিএআইটি-র আওতায় রয়েছেন সাত কোটি ব্যবসায়ী ও ৪০,০০০ বাণিজ্যিক সংগঠন। খান্ডেলওয়াল ও ভারতীয়া জানিয়েছেন, ‘আগামীকাল থেকে ‘ভারতীয় পণ্য-আমাদের দাম’ শীর্ষক প্রচার শুরু হবে। ২০২১-এর ডিসেম্বরের মধ্যে চিন থেকে আমদানি ১৩ বিলিয়ন মার্কিন ডলারে নামিয়ে আনাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করার জন্য আমরা ৩,০০০ পণ্য চিহ্নিত করেছি যেগুলি চিন থেকে আনার বদলে ভারতেই বিকল্প পাওয়া যায়। ভারতের ক্রেতাদেরও সেক্ষেত্রে কোনও সমস্যা হবে না, কারণ সেই পণ্যগুলি ইতিমধ্যেই ভারতের বাজারে রয়েছে।’ সিএআইটি কর্তারা আরও জানিয়েছেন, ‘২০০১ সালে চিন থেকে পণ্য আমদানি করার পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার। সেটাই ২০১৯ সালে বেড়ে হয় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই সংখ্যাটাই বুঝিয়ে দিচ্ছে, চিন কীভাবে ভারতের বাজার দখল করেছে। ভারতের বাজার বিশ্বের অন্যতম বৃহৎ। ভারতের খুচরো বাজারের উপর চিনের দখলদারি নিয়ে সব রাজ্যের নেতারাই গুরুত্ব সহকারে ভাবছেন।’ সিএআইটি সূত্রে আরও জানা গিয়েছে, ব্যবসায়ীদের চিনা পণ্য বয়কট করার বিষয়টি বোঝানোর জন্য ২৫ মার্চ থেকে নিয়মিত ভিডিও কনফারেন্স করা হচ্ছে। এ বিষয়ে প্রচার চালানোর জন্য ভাইস চেয়ারম্যান ব্রিজ মোহনের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget