এক্সপ্লোর

আইএনএক্স মিডিয়া মামলায় আত্মসমর্পণের আবেদন খারিজ, ধাক্কা খেলেন চিদম্বরম

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতার আইনজীবী কপিল সিবল আবেদন পেশ করে বলেছিলেন, চিদম্বরম আদালতে আত্মসমর্পণ করতে চান। বৃহস্পতিবার ইডি আদালতে বলে, চিদম্বরমকে গ্রেফতার করা দরকার এবং সঠিক সময়েই তারা সেই পদক্ষেপ করবে।

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরমের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে আত্মসমর্পণের প্রস্তাব খারিজ করল দিল্লির আদালত। ২১ আগস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই। চিদম্বরম বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে আছেন। আবেদন নাকচ হওয়ায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তাঁকে থাকতে হবে। তাঁর তিহার জেল থেকে বেরনোর প্রয়াস ধাক্কা খেল। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতার আইনজীবী কপিল সিবল আবেদন পেশ করে বলেছিলেন, চিদম্বরম আদালতে আত্মসমর্পণ করতে চান। বৃহস্পতিবার ইডি আদালতে বলে, চিদম্বরমকে গ্রেফতার করা দরকার এবং সঠিক সময়েই তারা সেই পদক্ষেপ করবে। আদালত রায়দান স্থগিত রাখে চিদম্বরমের আবেদনের ওপর। ইডি-র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা চিদম্বরমের প্রস্তাবের বিরোধিতা করে বলেন, আমরা এই মামলার ব্যাপারে ৬ জনকে সমন পাঠিয়েছি। তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ৬ জনকেই জিজ্ঞাসাবাদ করা দরকার যাতে অভিযুক্ত চিদম্বরমকে সামনাসামনি জেরা করা যায়। উনি (চিদম্বরম) ইতিমধ্যেই বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন, ফলে তথ্যপ্রমাণ বিকৃত বা নষ্ট করতে পারবেন না। সময়মতো তাঁকে গ্রেফতার করা হবে কেননা তারপর তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে মাত্র ১৫ দিন হাতে পাবে ইডি। মেহতা আরও সওয়াল করেন, চিদম্বরমের আত্মসমর্পণের প্রস্তাব মানতে হলে এরপর প্রতিটি অভিযুক্ত আদালতে এসে আত্মসমর্পণ করতে চাইবেন। অভিযু্ক্ত কখনই তাঁর গ্রেফতারির দিন ঠিক করে দিতে পারেন না বলেও জানান তিনি। তবে ইডি-র বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিবল আদালতে বলেন, চিদম্বরমের ধরা দেওয়ার অধিকার আছে, ইডি যেসব যুক্তি দিয়েছে, সবই পরে কী হতে পারে, সেই সংক্রান্ত। তিনি আরও বলেন, এটা খারাপ, উদ্দেশ্যপ্রণোদিত, আমায় (চিদম্বরম) শাস্তি, কষ্ট দেওয়াই এর লক্ষ্য। অভিযুক্তের সবসময়ই আদালতে ধরা দেওয়ার অধিকার থাকে। কেউই, এমনকী সরকারপক্ষও তা ঠেকাতে পারে না। সিবল আরও সওয়াল করেন, ইডি গত ২০ ও ২১ আগস্ট চিদম্বরমকে গ্রেফতার করতে চাইলেও পরে মত বদলায়। তিনি আরও বলেন, চিদম্বরম বিচারবিভাগীয় হেফাজতে থাকুন, এটাই ইডি চায়। তাঁর বিচারবিভাগীয় হেফাজতে থাকা যতটা পারে দীর্ঘায়িত করতে চায় তারা। আইএনএক্স মিডিয়া গোষ্ঠীকে ৩০৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ প্রমোশন বোর্ডের (এফআইপিবি) প্রয়োজনীয় ছাড়পত্র মঞ্জুর করায় দুর্নীতির অভিযোগে ২০১৭-র মে মাসে সিবিআই এফআইআর দায়ের করে। সেসময় চিদম্বরম ছিলেন দেশের অর্থমন্ত্রী। পরে এ ব্যাপারে একটি বেআইনি আর্থিক লেনদেন মামলা দায়ের করে ইডি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget