এক্সপ্লোর

স্কুলে সহপাঠীর উপহাস মেয়েকে, ইনস্টাগ্রাম পোস্টে কড়া জবাব স্মৃতি ইরানির

উপহাসকারীকে মেয়ের কৃতিত্বের কথা তুলে ধরে বার্তাও দিয়েছেন গর্বিত মা স্মৃতি ইরানি। বলেছেন, ঘুরে দাঁড়িয়ে ও জবাব দেবে।

নয়াদিল্লি: স্কুলে তাঁর মেয়েকে  এক সহপাঠী অপদস্থ করেছিল। এরপর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই নিগ্রহের তীব্র প্রতিবাদ করলেন। ইনস্টাগ্রামে আজ শুক্রবার একটি পোস্টের মাধ্যমে স্মৃতি ঘটনার কড়া ভাষায় নিন্দা করলেন। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘আমি আমার মেয়ের সেলফি ডিলিট করে দিয়েছিলাম। কারণ ওর ক্লাসের এক নির্বোধ সহপাঠী ওর লুক নিয়ে উপহাস করেছিল এবং মায়ের ইনস্টাগ্রাম পোস্টে ওকে কেমন দেখাচ্ছে তা নিয়ে অন্যান্য সহপাঠীদেরও খোঁটা দিতে বলেছিল’। এরপর তাঁর মেয়ে তাঁকে ছবিটি ডিলিট করতে বলে। মেয়ের কথায় পোস্টটি ডিলিট করেন তিনি। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ এবং বস্ত্রমন্ত্রী লিখেছেন, ‘আমি ওর কথা শুনি। কারণ, ওর চোখের জল আমি দেখতে পারি না’। স্মৃতি একইসঙ্গে বলেছেন, তিনি বুঝতে পেরেছেন যে, এই ছবি ডিলিট করাটা আসলে উপহাসকারীকে প্রশ্রয় দেওয়ারই সামিল হয়েছে। ইনস্টাগ্রামে মেয়ের একটি ছবি পোস্ট করে স্মৃতি লিখেছেন, ছবিটি ডিলিট করার পরই তিনি বুঝতে পারেন এভাবে উপহাসকারীকেই প্রশ্রয় দিয়ে ফেলেছেন।
View this post on Instagram
 
I deleted my daughter’s selfie yesterday coz an idiot bully in her class ,A Jha ,mocks her for her looks & tells his pals in class to humiliate her for how she looks in her mother’s insta post. My child pleaded with me ‘ Ma please delete it, they are making fun of me’. I obliged coz I could not stand her tears. Then I realised my act just supported the bully . So Mr Jha , my daughter is an accomplished sports person, record holder in Limca Books, 2 Nd Dan black belt in Karate, at the World Championships has been awarded bronze medal twice; is a loving daughter and yes damn beautiful. Bully her all you want , she will fight back. She is Zoish Irani and I’m proud to be her Mom ❤️

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

উপহাসকারীকে মেয়ের কৃতিত্বের কথা তুলে ধরে বার্তাও দিয়েছেন গর্বিত মা স্মৃতি ইরানি। বলেছেন, ঘুরে দাঁড়িয়ে ও জবাব দেবে। স্মৃতি বলেছেন, ‘আমার মেয়ে একজন দক্ষ ক্রীড়াবিদ। লিমকা বুকসের রেকর্ড হোল্ডার, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার ব্রোঞ্জ পদক জিতেছে। ও আমাদের আদরের মেয়ে আর হ্যাঁ, খুবই সুন্দর ও’। লেখার শেষে হার্ট ইমোজি দিয়ে স্মৃতি লিখেছেন, ‘ওকে উপহাস করতে পার।কিন্তু ও ঘুরে দাঁড়িয়ে জবাব দেবে। ও জোইশ ইরানি এবং ওর মা হতে পেরে আমি গর্বিত’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget