এক্সপ্লোর

IT Rules 2021: তথ্য-প্রযুক্তি আইনে ছাড় পাচ্ছে না মূলধারার সংবাদমাধ্যমও, জানিয়ে দিল কেন্দ্র

Ministry of Information and Broadcasting: সব সংবাদমাধ্যমকে অবিলম্বে নতুন আইন মেনেই কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

নয়াদিল্লি: নতুন তথ্য-প্রযুক্তি আইনে ছাড় দেওয়া হচ্ছে না মূলধারার সংবাদমাধ্যমকে। তথ্য-প্রযুক্তি আইন মেনেই চলতে হবে সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের পোর্টালগুলিকে। এমনই জানিয়ে দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সব সংবাদমাধ্যমকে অবিলম্বে নতুন আইন মেনেই কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

তথ্য-সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলিকে নতুন তথ্য-প্রযুক্তি আইনের আওতায় আনার পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। যদি মূলধারার সংবাদমাধ্যমগুলির পোর্টালকে ছাড় দেওয়া হয়, তাহলে যে সংবাদমাধ্যমগুলির টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া নেই, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে।’

এর আগে ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনের (এনবিএ) পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি দিয়ে নতুন তথ্য-প্রযুক্তি আইন থেকে মূলধারার সংবাদমাধ্যমগুলিকে ছাড় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের পোর্টালগুলিকে নতুন আইনের আওতার বাইরে রাখার অনুরোধও জানানো হয়। এর কারণ হিসেবে বলা হয়, টেলিভিশন চ্যানেলগুলির উপর ইতিমধ্যেই নানা বিধিনিষেধ, আইন চাপানো আছে। তাই নতুন করে আর কোনও নিয়ম চাপিয়ে দেওয়া উচিত নয়। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রক দাবি করে, ‘নতুন করে কোনও বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হচ্ছে না। মূলধারার সংবাদমাধ্যমগুলি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন বুকস অ্যাক্ট বা আপলিঙ্কিং অ্যান্ড ডাউনলিঙ্কিং গাইডলাইনস ২০১১ অনুসারে নথিবদ্ধ। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলির ডিজিটাল সংস্করণ হয়তো স্বশাসিত সংস্থার অভ্যন্তরীণ নিয়ম মেনে চলে। কিন্তু এই সংস্থাগুলিকেও তথ্য-প্রযুক্তি আইন মেনে চলতে হবে।’

একইসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ওটিটি প্ল্যাটফর্মে কোনও খবর বা তথ্য দেখানো হয়, তাহলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দায় থাকবে না। নতুন আইন অনুযায়ী, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কোনও অভিযোগ এলে তাদের কাছ থেকে হয়তো ব্যাখ্যা চাওয়া যেতে পারে, কিন্তু তার বেশি কিছু করা যাবে না। নতুন আইনে এক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সংস্থান নেই।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget