এক্সপ্লোর

J&K Adminsitration: জম্মু-কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রীর এসএসজি নিরাপত্তা কমছে

Special Security Group: সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকার রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করা হয়েছিল। এবার ওমরদের নিরাপত্তা কমানো হচ্ছে।

নয়াদিল্লি: স্পেশাল সিকিওরিটি গ্রুপের (এসএসজি) নিরাপত্তাবলয় হারাতে চলেছেন জম্মু ও কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, গুলাম নবি আজাদ ও মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীর প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। গত ৩১ ডিসেম্বর জম্মু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে (ডিজিপি) জানানো হয়েছে, ‘প্রশাসন এসএসজি-র উপযুক্ত আয়তন ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে যতটা কম সম্ভব কাজে লাগাতে হবে এসএসজি-কে। একজন ডিএসপি-র নেতৃত্বে নিরাপত্তাব্যবস্থা বজায় রাখতে হবে।’

এই নির্দেশিকা জারি করেছেন জম্মু ও কাশ্মীর প্রশাসনের আন্ডার সেক্রেটারি রশিদ রায়না। এসএসজি-র বিষয়ে এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘এসএসএফ-এর প্রয়োজন ছাড়া এসএসজি-র ব্যবহৃত গাড়ি, অন্যান্য সামগ্রী নিরাপত্তা সংস্থাগুলির কাছে জমা দিতে হবে। সিকিওরিটি রিভিউ কোঅর্ডিনেশন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ নেতাদের উপর হামলার ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এসএসজি-র আয়তন কমানোর বিষয়টি নিয়ে ফের পর্যালোচনা করা হতে পারে। কারণ, পুলিশ আধিকারিকরা মনে করছেন, এর ফলে নিরাপত্তারক্ষীদের প্রস্তুতি বিঘ্নিত হতে পারে। সেই কারণে এসএসজি-র আয়তন একই রাখা হতে পারে।’

জম্মু ও কাশ্মীরের যে চার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হচ্ছে, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ ছাড়া বাকি তিনজনই শ্রীনগরে থাকেন। এসএসজি নিরাপত্তা কমানো হলেও, ফারুক আবদুল্লা ও গুলাম নবি আজাদ জেড প্লাস নিরাপত্তাই পাবেন। তাঁদের এই নিরাপত্তাব্যবস্থার ক্ষেত্রে কোনও বদল আনা হচ্ছে না।

জম্মু ও কাশ্মীরের বাকি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ও মেহবুবা মুফতি নিজেদের রাজ্যে থাকাকালীন জেড প্লাস নিরাপত্তাই পাবেন। তবে দেশের অন্য কোনও রাজ্যে গেলে তাঁদের নিরাপত্তা কমানো হবে। তখন আর তাঁরা জেড প্লাস নিরাপত্তা পাবেন না। জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই এই নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget